1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
Spread the love

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবের সঙ্গে বৃহস্পতিবার দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ব্রেক্সিট ও কোভিড পরবর্তী সহযোগিতা জোরদারের বিষয়ে তাদের আলোচনায় গুরুত্ব পাবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে লন্ডনের এই বৈঠক হবে ঐতিহাসিক উপলক্ষ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানায় লন্ডনে বাংলাদেশ হাইকমিশন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বর্তমানে জেনেভায় অবস্থান করছেন। আগামী বুধবার লন্ডনে পৌঁছাবেন। লন্ডন থেকে তিনি নেদারল্যান্ডসে যাবেন। যুক্তরাজ্য সফরে বুধবার হিথ্রো বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে স্বাগত জানাবেন হাইকমিশনার মুনা তাসনিম।

বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যের সভাপতিত্বে নভেম্বরে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতি হিসেবে বাংলাদেশের অংশগ্রহণের কারণে এই বৈঠক ‘বিশেষ তাৎপর্যপূর্ণ’ নিয়ে হাজির হয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সব দিক নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশকে যুক্তরাজ্যের ট্রাভেল রেড অ্যালার্ট তালিকা থেকে বের করে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হবে। বাংলাদেশি ব্রিটিশ প্রবাসী ও বাংলাদেশ থেকে দক্ষ পেশাজীবীদের কাজের সুযোগ নিয়েও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনায় স্থান পাবে ব্রেক্সিট পরবর্তী বাণিজ্যিক সম্পর্ক, টিকা সহযোগিতা ও ভ্রমণ নিষেধাজ্ঞা উঠানোসহ কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশ-যুক্তরাজ্য নতুন অর্থনৈতিক অংশীদারিত্ব, বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক ও বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তির কর্মসংস্থানের বিষয়।

বাংলাদেশ হাইকমিশন পরিদর্শনে গিয়ে বঙ্গবন্ধু গ্রন্থাগার, বঙ্গবন্ধুর শতবর্ষের পোট্রেট, বঙ্গবন্ধু কনস্যুলার সপ্তাহ ও হাইকমিশনের বর্ধিত অংশের উদ্বোধন করবেন ড. মোমেন। এ ছাড়া কয়েকজন ব্রিটিশ এমপি ও বিশিষ্টজনের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন আয়োজনে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares