1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
দেশে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ টিকার প্রয়োগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

দেশে ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ টিকার প্রয়োগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
Spread the love

দেশে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ ডোজ করোনা করোনা (কোভিড-১৯) টিকার প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন মানুষ।

এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ আর নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ আর নারী ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন।

এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ। চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৯২ হাজার ৮২৭ এবং নারী ৪১ লাখ ৭৪ হাজার ৩২৭ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫২ লাখ ৩৯ হাজার ৪৯৫ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২৭ হাজার ৬৫৯ জন প্রথম ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩২ লাখ ৭৮ হাজার ২৬০ এবং নারী ১৯ লাখ ৬১ হাজার ২৩৫ জন। আর প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৬ লাখ ১৪ হাজার ৫৬৭ জন পুরুষ এবং নারী ২২ লাখ ১৩ হাজার ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে চীনের সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহিতাদের মধ্যে পুরুষ ৫৫ লাখ ৯১ হাজার ৯৬৫ এবং নারী ৪৫ লাখ ৬১ হাজার ২০৩ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৮৮ লাখ ৫৮ হাজার ৭১৮ জন প্রথম ডোজ এবং ১২ লাখ ৯৪ হাজার ৪৫০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৮ লাখ ৫২ হাজার ৯৭৫ এবং নারী ৪০ লাখ ৫ হাজার ৭৪৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৭ লাখ ৩৮ হাজার ৯৯০ জন পুরুষ এবং নারী ৫ লাখ ৫৫ হাজার ৪৬০ জন।

ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮১ হাজার ৩২২ এবং নারী ১৩ হাজার ৭০৯ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫১ হাজার ৩৭৬ জন প্রথম ডোজ এবং ৪৩ হাজার ৬৫৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৪ হাজার ২০৮ এবং নারী ৭ হাজার ১৬৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ১১৪ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৫৪১ জন।

এদিকে ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এ পর্যন্ত এই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৭ লাখ ২ হাজার ৭৮৩ এবং নারী ১২ লাখ ৬৬০ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৪ হাজার ৭২৬ জন প্রথম ডোজ এবং ৩ লাখ ৯৮ হাজার ৭১৭ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৫৭ হাজার ১৮৪ এবং নারী ১০ লাখ ৪৭ হাজার ৫৪২ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ২ লাখ ৪৫ হাজার ৫৯৯ জন পুরুষ এবং নারী ১ লাখ ৫৩ হাজার ১১৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৫৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৪ লাখ ১৯ হাজার ৫১ জন নিবন্ধন করেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares