1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বীর মুক্তিযোদ্ধাদের সমাজসেবা অফিসে যেতে হবে না - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

বীর মুক্তিযোদ্ধাদের সমাজসেবা অফিসে যেতে হবে না

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
Spread the love

ভাতার জন্য বীর মুক্তিযোদ্ধাদের আর সমাজসেবা অফিসে যেতে হবে না। সম্মানী ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে এখন থেকে প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক। এ লক্ষ্যে ভাতা বিতরণ নীতিমালাতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে।

শনিবার (২১ আগস্ট) বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ সহজ করতে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রথম নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আতাউর রহমান প্রধানসহ সোনালী ব্যাংকের সব শাখার ব্যবস্থাপকসহ প্রায় ২ হাজার কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সেক্টরের মতো বীর মুক্তিযোদ্ধারাও ডিজিটাল সেবার আওতায় এসেছেন। এরইমধ্যে জিটুপি (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে।

তিনি বলেন, ফলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রাপ্তি নির্ঝঞ্ঝাট ও সহজ হয়েছে। সম্মানী ভাতাভোগীদের প্রায় সব ব্যাংক হিসাব সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় পরিচালনা করা হয় বিধায় অ্যাকাউন্টে সরাসরি টাকা যাবে। ফলে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ প্রক্রিয়ায় উপজেলা সমাজসেবা অফিসে আর যাওয়ার প্রয়োজন পড়বে না।

জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিকতার সঙ্গে সেবা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী।

অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো. মতিয়ার রহমান এবং সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares