1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে লঞ্চ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

পদ্মা সেতুর নিচ দিয়ে চলবে লঞ্চ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
Spread the love

পদ্মা নদীর বর্তমান গতি পরিস্থিতি পর্যবেক্ষণে বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্টদের নিয়ে যৌথ সার্ভে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিমুলিয়া-বাংলাবাজার রুটের পদ্মা সেতু এলাকাসহ শিমুলিয়া, বাংলাবাজার ও মাঝিকান্দি পয়েন্টগুলো পরিদর্শন করেন তারা।

সার্ভে শেষে প্রতিনিধি দলটি জানায়, সবার সঙ্গে আলাপ করে ও নদী পর্যবেক্ষণ করে লঞ্চ চলাচল পদ্মা সেতুর নিচ দিয়েই করার সিদ্ধান্ত হয়েছে। তবে স্রোত আরো অবনতি হলে লঞ্চও বন্ধ করা হবে। আর স্রোত কমলে ফেরি চালানো হবে।

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর পরিচালক মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক আ. মতিন সরকার, বিআইডব্লিউটিসির ডিজিএম আব্দুস সোবাহান প্রমুখ।

বিআইডব্লিউটিসিসহ একাধিক সূত্রে জানা যায়, পদ্মায় পানি বৃদ্ধির বৃদ্ধির সঙ্গে স্রোতের গতিও বৃদ্ধি পাচ্ছে। ফলে মূল পদ্মা নদীর পিলার পয়েন্টগুলোতে সৃষ্টি হয়েছে ঘূর্ণি স্রোত। পদ্মায় বর্তমানে ৪.৯৮ নটিক্যাল মাইল গতিতে স্রোত বহমান রয়েছে। যা পদ্মা সেতুর পিলার পয়েন্টে এসে বাধার সৃষ্টি হয়ে ঘূর্ণি স্রোতের সৃষ্টি হয়ে স্রোতের গতিবেগ কয়েকগুনে বেড়ে যাচ্ছে। গত ছয় দিন ধরে পদ্মায় অস্বাভাবিকহারে পানি বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় পদ্মায় পানি বেড়েছে ৫ সেন্টিমিটার।

প্রায় এক সপ্তাহ ধরে দুর্ঘটনা এড়াতে সন্ধ্যার পর এই রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বুধবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটা থেকে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে ফরিদপুরের ভাঙ্গা থেকে যানবাহন বিকল্প রুটে পাঠিয়ে দেয়া হচ্ছে।

বিআইডব্লিউটিএ’র পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, আইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসিসহ সংশ্লিষ্টদের নিয়ে আমরা পদ্মা নদী ও বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করলাম। সবার সঙ্গে আলাপ করে ও নদী পর্যবেক্ষন করে লঞ্চ চলাচল এখন পর্যন্ত পদ্মা সেতুর নিচ দিয়েই করার সিদ্ধান্ত হয়েছে। তবে স্রোত আরো অবনতি হলে লঞ্চও বন্ধ করা হবে। আর স্রোত কমলে ফেরি চালানো হবে।

তিনি আরো বলেন, সাময়িকভাবে শুধু হালকা যানবাহন নিয়ে ফেরি মাঝিকান্দি দিয়ে চালানোর বিষয়টি ভাবা হচ্ছে। এতে পদ্মা সেতু বাইরে থাকবে। তবে সেক্ষেত্রে আরো গভীরভাবে পর্যালোচনার বিষয় রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares