1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সংক্রমণ কমার প্রথম সুযোগটুকু আমরা নেব: শিক্ষা সচিব - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

সংক্রমণ কমার প্রথম সুযোগটুকু আমরা নেব: শিক্ষা সচিব

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
Spread the love

দেশে করোনার সংক্রমণ কমতে শুরু করেছে, পরিস্থিতি যখনই অনুকূলে আসবে; প্রথম সেই সুযোগটুকু আমরা নেব। বৃহস্পতিবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন এমন মন্তব্য করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা বলেছেন, সুনির্দিষ্ট তারিখ বলেননি। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব ধরনের প্রস্তুতি রয়েছে। করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। পরিস্থিতি যখনই অনুকূলে আসবে, প্রথম সেই সুযোগটুকু আমরা নেব।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে কোন স্তরকে অগ্রাধিকার দেওয়া হবে জানতে চাইলে সচিব বলেন, এগুলো এখনও চূড়ান্ত হয়নি। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। যখনই নিয়ন্ত্রণে আসবে তখন সরকারের গঠিত কারিগরি কমিটিসহ সংশ্লিষ্টদের নিয়ে বসে চূড়ান্ত করব।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার একই আশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বুধবার আওয়ামী যুব মহিলা লীগের এক অনুষ্ঠানের তিনি বলেন, আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে, তবে পরিস্থিতি অনুকূলে আসার আগে নয়। প্রধানমন্ত্রী এ সংকটের একেবারে প্রথম থেকেই আমাদের নির্দেশনা দিয়ে যাচ্ছেন কীভাবে আমরা কত দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি।

মন্ত্রী বলেন, প্রথম কথা, আমরা যেন আমাদের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে পারি। দ্বিতীয়ত, তাদের শিক্ষা যেন ব্যাহত না হয়, যতদূর সম্ভব আমরা যেন চালিয়ে যেতে পারি। তৃতীয়ত, আমরা যেন সবসময় প্রস্তুত থাকি, পরিস্থিতি অনুকূল হওয়ামাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি। সে জন্য তিনি তার নির্দেশনা দিয়ে রেখেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপনারা জানেন সংক্রমণ ও মৃত্যুহার এখন নিম্নগামী। সরকারের সঠিক সিদ্ধান্ত আর জনগণের সহযোগিতায় সংক্রমণের হার দ্রুত কমছে। আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই সংক্রমণের হার যে পর্যায়ে নামলে বিজ্ঞানসম্মতভাবেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে, আশা করি সেই পর্যায়ে পৌঁছাবে। সেই লক্ষ্যে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’

এর আগে বুধবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকেন্দ্রে আয়োজিত সচিব সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দ্রুত স্কুল খুলে দেওয়ার ব্যবস্থা নিন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares