1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ২৭ লাখের বেশি মানুষ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ২৭ লাখের বেশি মানুষ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
Spread the love

করোনা সংক্রমণ রোধে দেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে ২৭ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে দেশে এক দিনে টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

শনিবার (৭ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ২৪ ঘন্টায় (৭ আগস্ট) সারাদেশে মোট ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ এবং নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকা পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। আর মডার্নার টিকা পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও এক লাখ ২২ হাজার ৭০২ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে সিনোফার্মের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

শনিবার সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

প্রতিবেশী দেশ ভারতে এক দিনে ৮৬ লাখ টিকা প্রয়োগের রেকর্ড রয়েছে। গত ২২ জুন দেশটিতে এক দিনে ৮৬ লাখ টিকাকরণ হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ভারতে এক দিনে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগে ২ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares