1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শিল্পী সমিতিতে পরীমনির সদস্যপদ স্থগিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

শিল্পী সমিতিতে পরীমনির সদস্যপদ স্থগিত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
Spread the love

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা আলোচিত চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি।

শনিবার বিকেলে এফডিসিতে এক সংবাদ সম্মেলনে সমিতির এ সিদ্ধান্ত জানান সভাপতি অভিনেতা মিশা সওদাগর।

তিনি বলেন, ‘কোনো শিল্পীর ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় শিল্পী সমিতি নেবে না। আমরা আপাতত তার সদস্যপদ স্থগিত করেছি।’

সেই সঙ্গে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেপ্তার অভিনেত্রী একার সদস্যপদও স্থগিত করেছে শিল্পী সমিতি।

সংবাদ সম্মেলনে শিল্পী সমিতির সভাপতি মিশা বলেন, ‘পরীমনির ঘটনাটি আমাদের চলচ্চিত্র তথা শিল্পী সমাজের জন্য বিব্রতকর। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেই না। পরীর বিষয়টির মামলা চলমান। এ নিয়ে কোনো মন্তব্য করা ঠিক নয়। আমরা তাই পরীমনির সদস্যপদ স্থগিত করলাম। আজ কেবিনেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে সব সদস্যের মতামত নেয়া হয়েছে।’

এ সময় মিশা সওদাগর ছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, সহ-সভাপতি ডিপজল ও রুবেল। এছাড়া কার্যকরী কমিটির অরুণা বিশ্বাস, অঞ্জনা সুলতানা, আলেকজান্ডার বো, জ্যাকি আলমগীর এবং আলীরাজও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে পরীমণির বাসায় অভিযান পরিচালনা করে র‍্যাব। এ সময় বিপুল পরিমাণে মাদকসহ তাকে আটক করা হয়। পরবর্তীতে পরীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে পুলিশ। আদালতে তোলার পর তাকে ৪ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এছাড়া তার মামলাটি হস্তান্তর করা হয়েছে সিআইডির কাছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares