1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘কোন টিকা বেশি কার্যকর, তা জেনেই প্রসূতিদের দেওয়া হবে’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

‘কোন টিকা বেশি কার্যকর, তা জেনেই প্রসূতিদের দেওয়া হবে’

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের দ্রুত টিকা দেওয়া হবে বলে জানিয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম বলেছেন, তাদের ক্ষেত্রে কোন টিকা বেশি কার্যকর, সেটি জেনেই তাদের টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন।

বুধবার (৪ আগস্ট) দুপুরে অধিদফতরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানিয়েছেন।

স্বাস্থ্য মহাপরিচালক বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের ৭ আগস্ট থেকে টিকা দেওয়া হচ্ছে না। তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেওয়া হবে। তবে তাদের টিকা দেওয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদফতরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। তাদের দ্রুত টিকা দেওয়া হবে।

তিনি বলেন, যাদের এনআইডি নেই, তারা সংশ্লিষ্ট অফিসে আবেদন করলে দ্রুত তা দেওয়া হবে। এ বিষয়ে এনআইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের কথা হয়েছে।

এক প্রশ্নের জবাবে খুরশীদ আলম বলেন, চট্টগ্রামের পটিয়ায় বাইরে টিকা বিক্রির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

টিকা ক্যাম্পেইন প্রসঙ্গে তিনি আরও বলেন, ক্যাম্পেইন সফল করতে সব মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে আশা করছি। প্রধানমন্ত্রীর অনুশাসন আছে, মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে কাজ করতে হবে। তাদেরও সহযোগিতা আমরা পাবো।

টিকা মজুদের প্রশ্নে তিনি বলেন, অবস্থার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হবে। নিবন্ধনের পর যারা টিকা পেতে মোবাইল ফোনে এসএমএস দেরিতে পাচ্ছেন বা অনেকে পাচ্ছেন না, তাদের বিষয়টি সমাধানে আইসিটি বিভাগকে বলা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares