1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

‘লাল বাকসো’ দিয়ে এবার সিনেমা পরিচালনায় মিলন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
Spread the love

দেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন। ছোট পর্দা দিয়ে যাত্রা করলেও বড় পর্দায়ও সাফল্য পেয়েছেন তিনি। বেশকিছু সিনেমায় তার সরব উপস্থিতি দর্শক মুগ্ধ করেছে।

সিনেমায় অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরে পরিচালনা করে আসছেন তিনি। ২০১৭ সাল থেকে প্রতি বছর একটা করে নাটক নির্মাণ করছেন। গত বছর ঈদেও বানিয়েছিলেন ‘অবসেশন’ নামের একটি নাটক।

এবার তিনি সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন। অভিনেতা বলেন, ‘লাল বাকসো’ নামের একটি সিনেমা পরিচালনা করবেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছে ‘সিনেবাজ’।

আনিসুর রহমান মিলন এ প্রসঙ্গে বলেন, ‘এর আগে বেশ অনেকগুলো নাটক বানিয়েছি। নাটকগুলো বানিয়েছি সেটা সিনেমার প্রস্তুতি হিসেবেই। অবশেষে সিনেমায় যাত্রা করছি। এটা আমার জন্য আনন্দের।

‘লাল বাকসো’ সিনেমার গল্পের সন্ধান পাই দুই বছর আগে একটা শুটিং সেটে। গল্পটা নিয়ে গত বছর থকে কাজ করছিলাম। এটির চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা। লেখার কাজ শেষ হয়েছে এখন শুটিংয়ের প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘সিনেমাটি মূলত বানাচ্ছি সিনেমা হলের জন্য কিন্তু ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে।’

প্রসঙ্গত, বড় পর্দায় আনিসুর রহমান মিলনকে প্রথম দেখা যায় সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’ সিনেমায়। ছবিটি মুক্তি পায় ২০০৫ সালে। এরপর ইফতেখার চৌধুরী পরিচালিত ‘দেহরক্ষী’, বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যকমেইল’ জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক সাধের ময়না’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি