1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

শাহরুখকে নিজের ‘প্রথম প্রেম’ বলে দাবি রিচা চাড্ডার!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
Spread the love

সদ্য সামনে এসেছে শাহরুখ খানের বহু পুরোনো একটি ছবি।ইতিমধ্যেই তা ব্যাপক ভাইরাল হয়েছে নেটমাধম্যে। ছবি থেকেই স্পষ্ট ‘বাদশাহ’ তখন স্কুলের ছাত্র। ছবিতে দেখা যাচ্ছে স্কুল ইউনিফর্ম পরে একটি ক্যাসেটের দোকানে আনমনে দাঁড়িয়ে রয়েছেন এই বলি-তারকা। শাহরুখকে ঘিরে রয়েছে তাঁর স্কুলের আরও কয়েকজন সহপাঠী। ছবিটি টুইট করে এক ‘শাহরুখ-ভক্ত’ লিখেছেন,’ একটি ছাপোষা,আপনভোলা ছেলে হয়তো তখন একদিন গোটা মুম্বই জয় করার আকাশকুসুম চিন্তাভাবনা করছিল!’

শাহরুখের এই ছবি চোখে পড়ামাত্রই আর চুপ করে বসে থাকতে পারেননি অভিনেত্রী রিচা চাড্ডা। সোজা সেই টুইটের কমেন্ট বক্সে গিয়ে শাহরুখকে নিজের ‘প্রথম প্রেম’ হিসেবে ঘোষণা করে দিলেন রিচা।

বলি-নায়িকার এহেন মন্তব্য শুনে এক নেট নাগরিক পাল্টা তাকে প্রশ্ন করেন,’ তবে যে জানতাম রাহুল দ্রাবিড় আপনার প্রথম প্রেম? যাই হোক, আমার অবশ্য শাহরুখ এবং দ্রাবিড় সু’জনকেই ভালো লাগে’। ‘দ্রাবিড়ের আগে শাহরুখ’, কোনও রাখঢাক না করে সেই ব্যক্তির প্রশ্নের জবাবও ছোট্ট করে দিয়েছেন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’ খ্যাত এই অভিনেত্রী।

এইমুহূর্তে বছর তিনেকের ব্রেক কাটিয়ে ‘পাঠান’ ছবির শুটিংয়ে ব্যস্ত শাহরুখ। জন আব্রাহাম এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে এই ছবিতে দর্শকদের সামনে বড়পর্দায় হাজির হবেন ‘কিং খান’. পাশাপাশি একটি ছবিও প্রযোজনা করছেন তিনি। ‘ডার্লিংস’ নামের ওই ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে আলিয়া ভাটকে। গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন শেফালি শাহ এবং বিজয় বর্মাও। প্রসঙ্গত, এই ডার্ক কমেডির প্রযোজনায় শাহরুখের সঙ্গে হাত মিলিয়েছেন আলিয়াও। এই প্রথমবার প্রযোজকের আসনে বসতে চলেছেন এই বিখ্যাত বলি-অভিনেত্রী। তার প্রযোজনার সংস্থার নাম ‘এটার্নাল সানশাইন প্রোডাকশন’।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি