1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: আসামের মুখ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর

মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: আসামের মুখ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: আসামের মুখ্যমন্ত্রী
মিজোরামকে এক ইঞ্চি জমিও দেবো না: আসামের মুখ্যমন্ত্রী
Spread the love

আসাম-মিজোরাম সীমানায় সংঘর্ষের পর পরিস্থিতি এখনও উত্তপ্ত। এরই মধ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সাফ জানিয়ে দিলেন, তার সরকার সীমানায় শান্তি চায়। তবে তারা এক ইঞ্চি জমিও ছাড়বেন না। মঞ্চলবার শিলচর হাসপাতালে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি। সেখানে থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন হিমন্ত। খবর ইন্ডিয়া টুডের।

তিনি বলেন, এই সংঘর্ষ দুটি রাজনৈতিক দলের মধ্যে হয়নি। হয়েছে দুটি রাজ্যের মধ্যে। আসামে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল তখনও সংঘর্ষ হয়েছে। আমরা শান্তি চাই। তার জন্য যা দরকার তাই করবো। কিন্তু এক ইঞ্চি জমিও দেবো না। তাদের এলাকা দখলও করতে যাবো না।

হিমন্ত দাবি করেন যে, দুই রাজ্যের মধ্যে থাকা বনাঞ্চল নিয়েই দীর্ঘদিন ধরে এই সংঘাত চলছে। তার ভাষায়, মিজোরামের মানুষদের সঙ্গে আমাদের লড়াই নয়। জমির জন্যও এই লড়াই নয়। আসাম ও মিজোরামের মধ্যে থাকা বনাঞ্চল নিয়ে এই সংঘাত।

আসামের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্য সরকার বনাঞ্চলের রক্ষা করছে। সেই লড়াই চলবে। তবে আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে তাদের এক ইঞ্চি জমিও নিইনি। আগামী দিনেও আমরা তাদের এলাকায় যাবো না। তবে তারা এলে প্রতিরোধ করবো। এদিকে সমস্যা সমাধানে কেন্দ্র তৎপর বলেও জানিয়েছেন হিমন্ত।

তিনি বলেন, সমস্যার সমাধান করতে চাইছে কেন্দ্র। আমাদের কথা আমরা জানিয়েছি। এই বনাঞ্চল আসামের। কিন্তু কেন্দ্র যদি বলে তারা বনাঞ্চলের দায়িত্ব নেবে তাহলে আমরা ছেড়ে দেবো। কারণ আমরা এই দেশেরই অংশ। তাই কেন্দ্রের নির্দেশ আমাদের মানতেই হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares