1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
Spread the love

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৮৫ জনে।

এদিকে, একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৯৭ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ লাখ ৪০ হাজার ২০০ জনে।

বৃহস্পতিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৬৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৬৯ হাজার ৬১০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ হাজার ৮৯৯ জনের। পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৪৮৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩২ দশমিক ১৯ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৩ লাখ ৭৬ হাজার ৩৭৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৭৫ জন। এছাড়া খুলনায় ৪৪, চট্টগ্রামে ২৩, রাজশাহীতে ১০, বরিশালে ১১, সিলেটে ৪, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১৭ জন পুরুষ এবং ৭০ জন নারী। এদের মধ্যে ২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ হাজার ৮৭৬ জন এবং নারী ৫ হাজার ৮০৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৯, ৪১ থেকে ৫০ বছরের ১২, ৩১ থেকে ৪০ বছরের ২০, ২১ থেকে ৩০ বছরের ৪ এবং ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares