1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
খালেদা জিয়ার টিকা নেওয়া নাকে খত দেওয়ার শামিল: নানক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ

খালেদা জিয়ার টিকা নেওয়া নাকে খত দেওয়ার শামিল: নানক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
Spread the love

করোনার টিকা নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেওয়ার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু সেই দলের চেয়ারপারসন খালেদা জিয়া সোমবার (১৯ জুলাই) নিজে টিকা নেওয়ার মধ্য দিয়ে নাকে খত দেয়ার শামিল কাজ করেছেন।

মঙ্গলবার (২০ জুলাই) রাজধানীর রাসেল স্কয়ারে নিউ মডেল ডিগ্রী স্কুলে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অসহায়-দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনাকালে জীবন ও জীবিকার উভয় চাকা সচল আছে। শেখ হাসিনার সুদক্ষ পরিচালনার মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রয়েছে। সরকারের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যেকোনো দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকে। আওয়ামী লীগের সহযোগী সংগঠন পাশে থাকে। তার প্রমাণ আমরা বহুবার দিয়েছি, আজন্মকাল দিয়েছি। আমরা ভবিষ্যতেও দেবো।

নানক আরও বলেন, আমরা মানুষের দল করি। মানুষের জন্য কাজ করি। মানুষের সেবা করি; এটিই আমাদের নেতা, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিখিয়েছেন। আমাদের নেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকেই লালন-পালন করে আমাদেরকে পথ দেখিয়ে যাচ্ছেন।

দেশে কিছু রাজনৈতিক দল আছে। যারা শুধু গলাবাজি করেন মন্তব্য করে নানক আরও বলেন, মানুষের প্রতি তারা দায়িত্ব পালন করে না। মানুষের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। শুধু সরকারের ভালো কাজের সমালোচনা করা ছাড়া তাদের আর কাজ নেই।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, গত দেড় বছরের বেশি সময় ধরে করোনায় আক্রান্ত দেশ। মানুষ দিশেহারা হয়ে গেছে। কিন্তু বিএনপি নামক দলটি মানুষের কাছে আসেনি। এই দলের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। জনগণের প্রতি কর্তব্যপরায়ণতা নেই। তাই এই দলটি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে উন্মাদের মতো প্রলাপ বকছে।

করোনা ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের অপপ্রচার গুজবের সমালোচনা করেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিশ্বে যখন ভ্যাকসিন উৎপাদন হলো, যখন অনেক বড় বড় দেশ, মোড়লরা সেই ভ্যাকসিন পায়নি- আমাদের নেত্রী, জনগণের নেত্রী শেখ হাসিনা; সেই ভ্যাকসিন বাংলাদেশে নিয়ে এসেছিলেন মানুষের জন্য। যখন ভ্যাকসিন এসেছে, তখন এই ভ্যাকসিনের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালিয়েছে। তারা ভ্যাকসিনের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করেছে। বেগম খালেদা জিয়ার দল বিএনপি মানুষকে টিকা না দেওয়ার জন্য উৎসাহিত করেছিল। কিন্তু দলের চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল নিজের ভ্যাকসিন নেয়ার মধ্য দিয়ে নিজের নাকে খত দেওয়ার মতো কাজটি করেছেন।

বৈশ্বিক মহামারি করোনাকালে ক্ষমতাসীন সরকারের মানবিক উদ্যোগের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও স্মরণ করেন নানক। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। জনগণের সাথে ছিল। জনগণের সাথে আছে। জনগণের পাশে আছে। ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ।

মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুনের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতারাসহ মহানগর নেতারা উপস্থিত ছিলেন। পরে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares