1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ডাক্তার নিয়োগে স্থগিত বিসিএসের ভাইভা ১০ আগস্ট শুরু - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

ডাক্তার নিয়োগে স্থগিত বিসিএসের ভাইভা ১০ আগস্ট শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৯ জুলাই, ২০২১
Spread the love

২ হাজার সহকারী সার্জন নিয়োগের ৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের স্থগিত মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১০ আগস্ট।

আজ সোমবার (১৮ জুলাই) বাংলাদেশ কর্ম কমিশনের (পিএসসি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষা চলবে ২৯ আগস্ট পর্যন্ত। প্রতিদিন পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের কোনো প্রবেশপত্র ডাকযোগে পাঠানো হবে না। প্রার্থীরা চাইলে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

এছাড়া যারা সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের ছাড়পত্র মৌখিক পরীক্ষার দিন জমা দিতে হবে।

এর আগে গত ২২ জুন করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলায় ডাক্তার নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪২তম (বিশেষ) বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয় গত ২৯ মার্চ। ২০০ নম্বরের পরীক্ষায় উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। আবেদন জমা পড়েছিল ৩১ হাজারের বেশি।

গত বছরের ৩০ নভেম্বর ৪২তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। একই দিন ৪৩তম সাধারণ বিসিএসেরও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares