1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
স্বাস্থ্যবিধি না মানা হলে হাট বন্ধ করে দেওয়া হবে : মেয়র আতিক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ

স্বাস্থ্যবিধি না মানা হলে হাট বন্ধ করে দেওয়া হবে : মেয়র আতিক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুলাই, ২০২১
Spread the love

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি হাটের জন্য তিনটি ভ্রাম্যমাণ আদালত রয়েছেন জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেছেন, হাটে স্বাস্থ্যবিধি না মানা হলে সেই হাট বন্ধ করে দেওয়া হবে। এবার আমরা স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব কঠোর।

আজ রবিবার (১৮ জুলাই) রাজধানীর ভাটারার সাইদ নগর হাট পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি দেখা না গেলে, হাটে আগতদের ‘সবার ঢাকা’ অ্যাপের মাধ্যমে অভিযোগ জানানোর জন্য আহ্বান জানান মেয়র। তিনি বলেন, এ বিষয়ে যে কেউ অভিযোগ জানালেই ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

হাটে আসা বিক্রেতা ও ব্যবসায়ীদের করোনা পরীক্ষার ব্যবস্থা থাকছে জানিয়ে আতিকুল বলেন, এবারই প্রথম আমরা নয়টি হাটে করোনা টেস্ট করানোর ব্যবস্থা রেখেছি ব্র্যাকের সহযোগীতায়। এ ছাড়া প্রতিটি হাটে স্বাস্থ্যবিধি মানার জন্য শক্তি ফাউন্ডেশন এবং হাট ইজারাদারদের পক্ষ থেকে হাটে ২০০ জন করে স্বেচ্ছাসেবক থাকছে। ‘মাস্ক আমার সুরক্ষা সবার’ এই স্লোগান সামনে রেখে সবাইকে মাস্ক পরতে সচেতন করা হচ্ছে। ইয়ুথ বাংলাসহ আরও কিছু সংস্থা আমাদের সাহায্য করছে।

আসন্ন ঈদুল আজহায় সবাইকে নির্ধারিত স্থানে পশু কোরবানি করার আহ্বান জানিয়ে আতিকুল ইসলাম বলেন, আমাদের ৫৪টি ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ৫টি স্থান অর্থাৎ ২৭০টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। সবাই যেন সেসব নির্ধারিত স্থানে কোরবানি করেন সে বিষয়ে অনুরোধ জানাচ্ছি। এ ছাড়া কোরবানির পশুর হাটে যারা আসবেন তাদেরকে সার্বক্ষণিক মাস্ক পরতে হবে।

হাট পরিদর্শনের সময় স্বাস্থ্যবিধি মানতে গরু বিক্রেতা, ক্রেতাদের পরামর্শ দেন মেয়র। হাট পরিচালনাকারীদের কঠোরভাবে নির্দেশনা দিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, কোনোভাবেই যেন স্বাস্থ্যবিধি পরিপালন বাধাগ্রস্ত না হয়। যে কোনো মূল্যে স্বাস্থ্যবিধি মানানো নিশ্চিত করতে হবে। এ জন্য যে যার জায়গা থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এ সময় তিনি হাটের ভেতরে প্রবেশ করে গরু বিক্রেতাদের মুখে মাস্ক পরিয়ে দেন। পাশাপাশি গরু বিক্রেতাদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের সুরক্ষার জন্য মাস্ক পরতে হবে। মাস্ক পরলে যেমন নিজে নিরপদে থাকা যাবে, একইভাবে অন্যদেরও সুরক্ষিত রাখতে সাহায্যে করবে। এই হাটে প্রতিটি মানুষকে মাস্ক পরতে হবে।

এর আগে হাটের প্রধান ফটকের সামনে করোনা পরীক্ষার বুথে গরু বিক্রেতার করোনা পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন তিনি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares