1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে বেলজিয়াম : তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

পরিবেশ গবেষণায় সহায়তা দিতে পারে বেলজিয়াম : তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
Spread the love

পরিবেশ গবেষণায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতার দ্বার উন্মোচনের সম্ভাবনার কথা জানিয়েছেন ইউরোপ সফররত তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ব্রাসেলসে হ্যাসেল্ট ইউনিভার্সিটি অব মাসমেখলেনের পরিবেশবিজ্ঞান কেন্দ্রে সেদেশের পরিবেশ, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন ও সবুজায়ন বিষয়ক মন্ত্রী জাকিয়া খাত্তাবির সঙ্গে আলোচনা শেষে তথ্যমন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ, পরিবেশবিজ্ঞান কেন্দ্রের রেক্টর অধ্যাপক বার্নার্ড হিউজডেন, পরিচালক রবার্ট ম্যালিনাসহ বিজ্ঞানী ও গবেষকরা এ সময় উপস্থিত ছিলেন।

বায়ুমণ্ডল ও মানবদেহের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ কমিয়ে আনা ও পরিবেশবান্ধব সবুজ অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগামী দেশ বেলজিয়ামের প্রযুক্তিগত ও গবেষণা সহায়তা বাংলাদেশের জন্য মঙ্গল বয়ে আনবে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, এ বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোও হ্যাসেল্ট ইউনিভার্সিটির সঙ্গে গবেষণা সহযোগিতার বন্ধনে আবদ্ধ হলে এদেশের শিক্ষার্থীরাও বহুলাংশে উপকৃত হবে।

সপ্তাহব্যাপী ইউরোপ সফরের অংশ হিসেবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ গত শনিবার ঢাকা থেকে ব্রাসেলসে পৌঁছান। রোববার (১৮ জুলাই) তার ফেরার কথা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares