1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি:

বিনামূল্যে অক্সিজেন সেবার উদ্বোধন করলেন মেয়র লিটন

লিয়াকত রাজশাহী ব্যুরো দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহী ব্যুরো দৈনিক শিরোমণিঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আর্থিক সহযোগিতায় রাজশাহী মহানগরীতে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে বঙ্গবন্ধু কর্ণারের সামনের আয়োজিত অনুষ্ঠানে এই অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র।সিটি বাইরে রাজশাহী, চঁাপাইনবাবগঞ্জ, নওগঁা ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে চারটি জেলার মধ্যে প্রত্যেক জেলার জন্য ১০টি মোট ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। এছাড়া সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।এখন থেকে করোনায় আক্রান্ত  হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ্বাষকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তঁার স্বজনেরা রাজশাহী সিটি কর্পোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ এই নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীকে পরীক্ষা করে প্রয়োজনমতো দেওয়া হবে অক্সিজেন ও চিকিৎসাসেবা। ২৪ ঘন্টা চালু থাকবে এই সেবা। ১০০টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে চালু হলো মানবিক এই সেবা কার্যক্রম। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার। শুধু তাই নয়, আক্রান্ত ব্যক্তির খাবার ও ওষুধ প্রয়োজন হলেও সেটিও সরবরাহ করবে সিটি কর্পোরেশন।অনুষ্ঠানে রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতীয় করোনা ভেরিয়েন্ট চঁাপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহীতে মহানগরীতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি। জীবন সংকটে মানুষের পাশে দঁাড়াতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থ সহায়তা দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানুষের পাশে থাকতে নিদের্শনাও দিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই নির্দেশনা পুর্নাঙ্গভাবে বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ১০০ অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্তদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান আজ থেকে শুরু হলো। বিনামূল্যে অক্সিজেন পেতে হটলাইন নম্বর ০১৭৫৮-৯০১৯০৩ অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলেই অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে যাবে। যাদের ওষুধ কেনার সামর্থ নেই, তাদের দামী ওষুধ এবং খাবারও সরবরাহ করা হবে। আগামীতে বিনামূল্যে অক্সিজেন সেবায় যুক্ত হবে আরো ১৫০টি অক্সিজেন সিলিন্ডার।মেয়র আরো বলেন, রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান লকডাউনের সময়সীমা আরও সাতদিন বৃদ্ধি করা হয়েছে। নগরীর ১২টি পয়েন্টে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে। খুব শীঘ্রই আরও অ্যান্টিজেন টেস্ট সেন্টার বৃদ্ধি করা হবে। ইতোমধ্যে করোনায় আক্রান্তদের চিকিৎসায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে ২টি ভেন্টিলেটর উইথ হাই ফ্লো ন্যাজাল ক্যানোলা সেট প্রদান করা হয়েছে। সকলের সহযোগিতায় আমরা এই পরিস্থিতি মোকাবেলা করবো এবং আরো বেশি করে মানুষের পাশে থাকবো।অনুষ্ঠানমঞ্চে উপস্থিত ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন, শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. নূরুজ্জামান, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি