1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি:

নন টেকনিক্যাল নিয়োগে আইডিইবি’র আপত্তি 

লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ১১ জুন, ২০২১
Spread the love

লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ

দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি শিক্ষকতা পদে সাধারণ ক্যাডারের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ততে আপত্তি রয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর সোস্যাল মিডিয়া উপ-কমিটি। এছাড়া এই সিদ্ধান্তকে সরকারের গণমুখী উন্নয়নের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করা হয়েছে। সোমবার কমিটির এক ভার্চুয়্যাল সভায় অংশ নিয়ে আইডিইবি সোস্যাল মিডিয়া উপ-কমিটির নেতারা এসব কথা বলেন। সভায় আইডিইবি নেতারা বলেন, সরকার যখন মানবসম্পদ উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা স¤প্রসারণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, ঠিক সেই মুহূর্তে দেশের পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কারিগরি শিক্ষকতা পদে সাধারণ ক্যাডারের শিক্ষক নিয়োগের পাঁয়তারা চলছে। এটি সরকারের গণমুখী প্রচেষ্টা বাধাগ্রস্ত করার গভীর ষড়যন্ত্র।সভায় নেতৃবৃন্দ বলেন, ক্রাফট ইনস্ট্রাক্টর পদটি বিশেষায়িত কারিগরি পদ। এ পদে কর্মরত শিক্ষকগণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও ভোকেশনালে অধ্যয়নরত শিক্ষার্থীদের হাতে কলমে পাঠদান করেন। সে প্রেক্ষিতে এ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধিতে যোগ্যতা এইচএসসি ভোকেশনাল অর্থাৎ দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন এসএসসি ভোকেশনাল বা ২ বছরের ট্রেডসহ এইচএসসি পাস উল্লেখ করা ছিল। কিন্তু সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে ঐ পদের জন্য বিএসসি পদার্থ ও রসায়ন ডিগ্রীধারী উল্লেখ করা হয়েছে। যা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও বিধি-বহির্ভূত।নেতৃবৃন্দ বলেন, একজন সাধারণ ক্যাডারের শিক্ষক কিভাবে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা অন্য যেকোন ট্রেডের ব্যবহারিক ক্লাস নেবেন তা বোধগম্য নয়।সভায় আইডিইবি সোস্যাল মিডিয়া উপ-কমিটির নেতারা বলেন, সরকার দক্ষ মানবসম্পদ তৈরির জন্য দেশের সকল উপজেলায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নির্মাণে মেগাপ্রকল্প গ্রহণ করে। এর মাধ্যমে কারিগরি শিক্ষার এনরোলমেন্ট পর্যাক্রমে ২০৪০ সালের মধ্যে ৫০ শতাংশ করতে চাচ্ছে সরকার। ঠিক সেই সময়ে এ ধরনের অপ্রচেষ্টা সরকারের লক্ষ্য ও উদ্দেশ্যকে বানচাল করবে। অবিলম্বে কারিগরি পদে অকারিগরি ব্যক্তি নিয়োগের ষড়যন্ত্র বন্ধের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান আইডিইবি নেতারা।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি