1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

রামেকের করোনা ইউনিটে আরও ৮ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
Spread the love

প্রাণঘাতি করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও আটজন মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার (০৭ জুন) সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার (০৮ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তারা। এদের মধ্যে তিনজন মারা গেছেন মহামারি করোনায়।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে আটজন মারা গেছেন। এর মধ্যে দুজন করে মারা গেছেন আইসিইউ ও ৩ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া একজন করে ১৬, ২২ ও ২৯ নম্বর ওয়ার্ডে মারা গেছেন।

এর মধ্যে তিনজন প্রাণঘাতি করোনা সংক্রমণ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে দুইজন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। অন্যজন রাজশাহীর বাসিন্দা। অন্য পাঁচজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। তারা অন্যান্য রোগেও আক্রান্ত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে তাদের মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে এসেছেন ৩৩ জন। এর মধ্যে ১৬ জন রাজশাহীর, ১৪ জন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নাটোরের এবং একজন নওগাঁর বাসিন্দা। আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৩২ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৫৭ জন। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২৫ জনের। যাদের অবস্থা বেশি খারাপ তাদের ভর্তিতে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন উপপরিচালক।

এর আগে গত ২৪ মে ১০ জন, ২৫ মে ৪ জন, ২৬ মে ৪ জন, ২৭ মে ৪ জন, ২৮ মে ৯ জন, ৩০ মে সর্বোচ্চ ১২ জন, ৩১ মে ৪ জন, ১ জুন ৭ জন, ২ জুন ৭ জন, ৩ জুন ৯ জন, ৪ জুন ১৬ জন, ৫ জুন ৮ জন, ৬ জুন ৬ জন, ৭ জুন ৭ জন রামেক হাসপাতালে মারা গেছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি