1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপনে মদ বিক্রি ভ্যাট ফাঁকির অভিযোগে মগবাজারে মদের বারে ভ্যাট গোয়েন্দার অভিযান - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

গোপনে মদ বিক্রি ভ্যাট ফাঁকির অভিযোগে মগবাজারে মদের বারে ভ্যাট গোয়েন্দার অভিযান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
Spread the love

গোপনে মদ বিক্রি ভ্যাট ফাঁকির অভিযোগে মগবাজারে মদের বারে ভ্যাট গোয়েন্দার অভিযান

নিজস্ব প্রতিবেদক
ভ্যাট গোয়েন্দারা রাজধানীর মগবাজারের পিয়াসি রেস্টুরেন্ট ও বারে অভিযান পরিচালনা করে। এতে সংস্থাটি বার থেকে অবৈধভাবে মদ বিক্রি ও ভ্যাট ফাঁকির তথ্য উদঘাটন করেছে।

সংস্থার উপপরিচালক তানভীর আহমেদ গতকাল অভিযানটি পরিচালনা করেন। অবৈধভাবে মদ বিক্রি করে ভ্যাট ফাঁকির গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি করা হয়।

অভিযানে দলটি রেস্টুরেন্ট বারে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হোম ডেলিভারির মাধ্যমে মদ বিক্রি করার প্রমাণ পায়।

প্রতিষ্ঠানটি জুলাই হতে সেপ্টেম্বর পর্যন্ত মাসিক ভ্যাট রিটার্নে শূন্য বিক্রি দেখিয়েছে। অভিযানে ভ্যাট গোয়েন্দা দল পিয়াসি রেস্টুরেন্ট ও বারের স্টকে ১৪১৫ লিটার দেশি ও বিদেশী মদ পান। কিন্তু মাদকের লাইসেন্স অনুসারে তাদের মজুদ থাকার কথা ১৯২৭ লিটার। প্রতিষ্ঠানটি বার থেকে ভ্যাট ফাঁকি দিয়ে প্রায় ৬৫০ বোতল মদ ও খাদ্যদ্রব্য অবৈধভাবে বিক্রি করেছে মর্মে প্রাথমিকভাবে প্রমাণ পায়।

কোন মদের বার ও রেস্টুরেন্টে যে কোন পণ্য বিক্রিতে সরকারের ১৫% ভ্যাট ও ২০% সম্পূরক শুল্ক প্রযোজ্য।প্রতিষ্ঠানটির ভ্যাট রিটার্নে শূন্য বিক্রি দেখানোর ফলে সরকার প্রায় ১০ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

উল্লেখ্য করোনার কারণে রেস্টুরেন্ট বারে মদ জাতীয় দ্রব্য বিক্রিতে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। এই বারটি ভ্যাট গোয়েন্দা অফিসের প্রায় ২০০ মিটার দূরে থেকে গোপনে এই ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদ পাওয়ার পর ভ্যাট গোয়েন্দা এই অভিযানটির উদ্যোগ নেয়। পিয়াসি রেস্টুরেন্ট ও বারের ভ্যাট নিবন্ধন নম্বর: ০০২৪৫৬৯৬৯- ০২০৪। এটি মগবাজার ১১৪ শহীদ তাজউদ্দীন আহমেদ সড়কে অবস্থিত।

ভ্যাট গোয়েন্দার দল প্রতিষ্ঠান অনুমোদিত মদের বাইরে কোন মদজাতীয় দ্রব্য বিক্রির সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখছে।

ভ্যাট গোয়েন্দা অবৈধভাবে মদ বিক্রির দায়ে ভ্যাট আইন ও অন্যান্য আইনে পিয়াসি রেস্টুরেন্ট ও বারের বিরুদ্ধে ব্যবস্থা নিবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares