1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে রয়টার্স-ফেসবুক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার

ডিজিটাল সাংবাদিকতার প্রশিক্ষণ দেবে রয়টার্স-ফেসবুক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ মে, ২০২১
Spread the love

ডিজিটাল সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ দেওয়ার কর্মসূচি শুরু করেছে সংবাদ সংস্থা রয়টার্স ও বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স’ শিরোনামে ফেসবুক জার্নালিজম প্রজেক্ট এর সহায়তায় এই প্রশিক্ষণ দেবে রয়টার্স।
বাংলাদেশ সহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের নয়টি দেশের সাংবাদিকরা এই প্রশিক্ষণে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি ফেসবুকের পক্ষ থেকে বাংলাদেশে প্রতিষ্ঠানটির জনসংযোগ এজেন্সি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফেসবুক এশিয়া প্যাসিফিকের নিউজ পার্টনারশিপের পরিচালক অঞ্জলি কাপুর বলেন, ডিজিটাল নিউজের পরিসর বদলাচ্ছে। রয়টার্সের সঙ্গে সাংবাদিকদের জন্য এই ই-লার্নিং প্রোগ্রাম শুরু করতে পেরে ফেসবুক গর্বিত। এশিয়া-প্যাসিফিকের সাংবাদিকরা যেন ডিজিটাল নিউজে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে পারে এবং জনসাধারণকে অবগত রাখতে পারেন, সে ব্যাপারে তাদের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।

রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্সটি চারটি মডিউলের মাধ্যমে নতুন ও অভিজ্ঞ সাংবাদিকদের ডিজিটাল নিউজ রিপোর্টিং-এর মৌলিক বিষয়গুলো হাতে কলমে শেখাবে। মডিউলগুলো হচ্ছে- ডিজিটাল সংবাদ সংগ্রহ, যাচাইকরণ এবং রিপোর্টিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যকরভাবে প্রকাশ করা এবং সুস্থতা ও সহনশীলতা।

রয়টার্সের এক্সিকিউটিভ এডিটর জিনা চুয়া বলেন, সংবাদমাধ্যমগুলোর ক্রমশ ডিজিটাল যুগে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপদ ও কার্যকরভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারে সক্ষম হওয়া জরুরি। রয়টার্স ডিজিটাল জার্নালিজম কোর্স সারা বিশ্বের রয়টার্স সাংবাদিকদের শ্রেষ্ঠ অনুশীলনগুলো চর্চা করবে। নতুন হোক বা অভিজ্ঞ সাংবাদিক, সবার কথা ভেবেই সাজানো হয়েছে কোর্সটি।

বিনামূল্যে এই কোর্সে অংশ নিতে ভিজিট করতে হবে https://reutersdigitaljournalism.com/?l=en এই লিংকে। সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কোর্সটি করা যাবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares