1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাঁদপুরেশাহরাস্তিতে বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ অ্যাডমিনকে গ্রেপ্তার - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শিক্ষককে গণধোলাই ঢাকার ধামরাইয়ের খাস জমি পেল বেদেপল্লির ৪০ পরিবার বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত বগি রেখেই চলে গেল ট্রেন জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার

চাঁদপুরেশাহরাস্তিতে বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ অ্যাডমিনকে গ্রেপ্তার

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
Spread the love

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টায় ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজের অ্যাডমিনকে গ্রেপ্তার করেছে শাহরাস্তি থানা পুলিশ। দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে চাঁদপুরের শাহরাস্তির চিতোষী পূর্ব ইউনিয়নের আফাজ মিস্ত্রির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম জাহাঙ্গীর হোসেন তালুকদার। তিনি সন্ত্রাসবিরোধী আইনে মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন বলে জানিয়েছে থানা পুলিশ।

পুলিশ ও গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াত ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম পেজ। এতে অ্যাডমিন হিসেবে কাজ করত জাহাঙ্গীর হোসেন তালুকদার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষি পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান কালবেলাকে বলেন, আটক ব্যক্তির ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares