1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

যেভাবে জানবেন আপনার কেন্দ্র ও ভোটার নম্বর

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ অপেক্ষার পালা শেষ। রাত পোহালেই শুরু বহুল কাঙ্ক্ষিত দিনের কর্মযজ্ঞ। আর এই বিশেষ দিন নিয়ে সবারই কৌতূহলের শেষ নেই। আপামর জনসাধারণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছে। আপনি ভোট দিতে যাবে কিন্তু আপনি জানেন কি আপনার ভোট কেন্দ্র কোথায়, আর ভোটার নম্বর কত?অনেকেই মনে করেন এনআইডি নম্বর আর ভোটার নম্বর একই। আসলে এটি একেবারেই ভুল ধারণা। দুটো সম্পূর্ণই আলাদা। আপনার ভোটার নম্বর না জানা থাকলে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে কিছুটা সময় বেশি লাগতে পারে। সে জন্য ভোটার নম্বর জানতে কোথাও যেতে হবে না, ঘরে বসে অনলাইনেই জানতে পারবেন চার উপায়ে।

আসুন জেনে নেওয়া যাক, আপনার কোন কেন্দ্রে ভোট, আর সিরিয়াল নম্বর কত—

১. হটলাইন নম্বর ১০৫ 

আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানার জন্য দেশের যে কোনো ভোটার হটলাইন নম্বর ১০৫-এ কল করতে পারবেন। কল করার পর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করতে হবে। এরপর তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এ সেবা চালু করেছে নির্বাচন কমিশন।

২. এসএমএস 

আপনি চাইলে এসএমএসের মাধ্যমেও তথ্য জানতে পারবেন। সে জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC <স্পেস> এনআইডি নম্বর লিখে ১০৫ নম্বরে মেসেজ করতে হবে। আপনি ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন।

৩. নির্বাচন কমিশনের ওয়েবসাইট 

আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের নাম জানতে পারবেন। সে জন্য যে কোনো ব্রাউজার থেকে ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেন্যুতে ক্লিক করতে হবে। সেখানে দুটি উপায়ে তথ্য খোঁজা যাবে।

প্রথমত, নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে। এ ছাড়া কেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে দেখার সুবিধাও রয়েছে।

৪. স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ বিডি 

আপনি স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপের মাধ্যমে আপনা রভোটার নম্বর ও কেন্দ্রের তথ্য জানতে পারবেন। সে জন্য প্লে স্টোর কিংবা অ্যাপস স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। ইনস্টল শেষে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করুন। এরপর এনআইডি নম্বর ও জন্ম তারিখ ইনপুট দিলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares