আশিকুর রহমান সরকার, প্রতিনিধি ঝিনাইদহ ,দৈনিক শিরোমনি :
আপডেট :
রবিবার, ১৬ মে, ২০২১
Spread the love
আশিকুর রহমান সরকার, প্রতিনিধি রংপুর ,দৈনিক শিরোমনি : পূর্ব শত্রুতার জের ধরে গত শুক্রবার রাত আনুমানিক ১২.৪৫ মিনিটে পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের চতরা হাটের ব্র্যাক অফিস সংলগ্ন আখতারুজ্জামান খোকনের বাড়িতে প্রতিপক্ষ কেরোসিন তেল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এসময় ঘরের ভিতরে আটকা পড়া খোকন মিয়ার ছেলে ও মেয়ের আত্মচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আগুন নিভিয়ে তাদেরকে উদ্ধার করেন। এ ব্যাপারে বাড়ির মালিক আখতারুজ্জামান খোকন বলেন আমি ঘটনার সময় বাড়ির বাইরে ছিলাম হঠাৎ করেই আমার মেয়ে আমাকে ফোন দিয়ে বলেন বাড়িতে আগুন লেগেছে আমি বাড়িতে এসে দেখতে পাই আমার প্রতিবেশীরা আগুন নিভিয়ে আমার ছেলে এবং মেয়েকে উদ্ধার করেছেন। এব্যাপারে পীরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে পীরগঞ্জ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।