1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাজশাহীতে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

রাজশাহীতে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ৭ মে, ২০২১
Spread the love
রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ পবিত্র রমজান উপলক্ষ্যে কাতার রেড ক্রিসেন্টের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের আয়োজনে এক হাজার ব্যক্তিকে ফুড প্যাকেজ প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী কলেজিয়েট স্কুল এ্যান্ড কলেজ মাঠে রমজান ফুড প্যাকেজ বিতরণ করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান ও মাননীয় সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, যেকোন দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। এরই ধারাবাহিকতায় আজ রাজশাহী সিটি ইউনিটের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে রমজান ফুড প্যাকেজ বিতরণ করা হলো। আগামীতেও মানুষকে সহায়তা প্রদান করা হবে।এরআগে কলেজ মাঠজুড়ে সামাজিক দূরত্ব মেনে সারি সারি করে বসানো হয় এক হাজার চেয়ার। প্রতিটি চেয়ারের পাশে রাখা হয় রমজান ফুড প্যাকেজের প্যাকেট। প্রতিটি প্যাকেটে আছে ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি খেজুর, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ২ কেজি ছোলা,  ১ কেজি বেসন, ৪ প্যাকেট সেমাই, ১ কেজি সুজি। অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন কয়েকজনের হাতে প্যাকেট তুলে দিয়ে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এরপর প্রতিটি ব্যক্তি তার চেয়ারের পাশে রাখা প্যাকেট নিয়ে সামাজিক দূরত্ব মেনে শৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বোর্ডের সদস্য প্রফেসর চৌধুরী সারওয়ার জাহান ও কাতার রেড ক্রিসেন্টের সদস্য বাসাম খাদেম। উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারি পরিচালক মাহবুব এলাহী, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সদস্য প্রফেসর তানবিরুল আলম, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, ডা. এফএএম জাহিদ, কবি আরিফুল হক কুমার, প্রফেসর মকবুল হোসেন। রেড ক্রিসেন্টের যুব সদস্যরা সামাজিক দূরত্ব ও শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করেন।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares