1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পাপন-প্রমির গান দিয়ে ৮ বছর পর ফিরলেন নিরব - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

পাপন-প্রমির গান দিয়ে ৮ বছর পর ফিরলেন নিরব

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

পাপন-প্রমির গান দিয়ে ৮ বছর পর ফিরলেন নিরব

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিনের ক্যারিয়ারে বিজ্ঞাপন, নাটক, সিনেমা; সব মাধ্যমেই সাফল্য পেয়েছেন চিত্রনায়ক নিরব। তিনি কাজ করেছেন মিউজিক ভিডিওতেও। তবে অনেক লম্বা সময় তাকে গানের ভিডিওতে দেখা যায়নি। সেই বিরতি কাটিয়ে রোমান্টিক ধাঁচের একটি গানের মডেল হয়েছেন নিরব।
বেশ ঘটা করেই রাজধানীতেই হয়েছে মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ।
এ প্রসঙ্গে জানতে চাইলে নিরব বলেন, ‘মিউজিক ভিডিও করা হয় না দীর্ঘ ৮ বছর। অসংখ্য প্রস্তাব পেয়েছি এই ৮ বছরে। সেগুলো মনমতো হচ্ছিলো না। বাজেট কম থাকে। প্ল্যান ভালো লাগে না। তবে ‘হৃদয়ে তোমার ঠিকানা’ শিরোনামের যে গানচিত্রটি করছি এটা চমৎকার একটি আয়োজন। সবকিছু মিলিয়েই ভালো লাগলো বলে করছি।’
‘এই ভিডিওটির বাজেট, টিম সবই পছন্দ হয়েছে। গানে আমার মডেল হয়েছে সংগীতশিল্পী তামান্না প্রমি। আশা করছি মিউজিক ভিডিওটি প্রচার হলে দর্শত-শ্রোতাদের ভালো লাগবে’- যোগ করেন নিরব।
গানটির গীতিকার রবিউল ইসলাম জীবন। তিনি জানান, তার লেখা এ গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ভারতের পাপন ও বাংলাদেশের তামান্না প্রমি। এর সুর ও সংগীত আয়োজন করেছেন অদিত।
মিউজিক ভিডিও পরিচালনা করেছেন শাহরিয়ার পলক। খুব শিগগির গানটি ইউটিউবে প্রকাশ পাবে।
এদিকে চিত্রনায়ক নিরব হোসেনের মুক্তির অপেক্ষায় আছে সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ সিনেমা। এ ছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন সরকারি অনুদানের ‘ছায়াবৃক্ষ’ সিনেমায়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares