1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

জয়পুরহাটে স্কুল ছাত্রীকে অপহরণকারী এক যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
Spread the love
আমিনুর রহমান,জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা গ্রামে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে রাজ্জাক সরকার (৩৬) নামে এক যুবক অপহরণ করে। অপহরণকারী যুবক রাজশাহী জেলার মেহেরপুর উপজেলার বেড়াবাড়ি সাধুরপাড়া এলাকার সুখবুল সরকারের ছেলে।
এঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে অপহরণকারীকে আটক করে ও স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে তার পরিবারের নিকট হস্তান্তর করে আটককৃত অপহরণকারী যুবক রাজ্জাক কে জয়পুরহাট জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
থানায় এজাহার সূত্রে জানাগেছে, ওই যুবক উপজেলার মাঝিনা গ্রামের জৈনক এক ব্যক্তির বাড়িতে দিনমজুরের কাজ করতো। সেই সুবাদে ওই স্কুলছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। এতে ওই স্কুলছাত্রী অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে গত ২১ মার্চ বিকালে ওই স্কুলছাত্রী উপজেলার মাঝিনা গ্রামের রাস্তা পাশে ব্রিজের উপর ঘুরতে গেলে অপহরণকারী বখাটে রাজ্জাক তাকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জোরপুর্বক অপহরণ করে জেলা শহরের দিকে নিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরে মেয়েকে কোথাও না পেয়ে মেয়েটির পরিবার থানায় মামলা করেন।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় ওই স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারী যুবককে আটক করে আজ দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি