1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোনাতলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মিনহাদুজ্জামান লীটন সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

সোনাতলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মিনহাদুজ্জামান লীটন সম্পাদক অধ‍্যক্ষ আব্দুল মালেক

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১
Spread the love

 

নুরে আলম সিদ্দিকী সবুজ সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সরকারি সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল ১১ টা ৩০ মিনিটে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকীল ও বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সাংগঠনিক পতাকা উত্তোলন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পো, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম শ্যাম্পোর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু। প্রধান অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস‍্য সাহাদারা মান্নান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, এমপি পুত্র সাখওয়াত হোসেন সজল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড।
পরে দ্বিতীয় অধিবেশনে বিকাল ৩ তিনটায় পৌর অডিটরিয়াম হলরুমে বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ১৮৭ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সোনাতলা উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আছালত জামান সরকার পেয়েছেন ১৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে ১৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জাকির পেয়েছেন ১৫৭ ভোট, মোট ভোট প্রয়োগ হয়েছে ২২৪।
দ্বিতীয় অধিবেশন শুরুর আগে কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে সভাপতি পদের প্রার্থীতা থেকে সরে দাঁড়ান অপর সভাপতি প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুজ্জামান স্বপন ।
নির্বাচন শেষে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএমকামাল হোসেন । নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম‍‍্যান হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর রফিকুল আলম বকুল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্জালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলু।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares