1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাজশাহী রেলওয়ের স্থাপনা পরিদর্শনে রেলমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

রাজশাহী রেলওয়ের স্থাপনা পরিদর্শনে রেলমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
Spread the love
লিয়াকত, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর রেল ভবন ও রেল স্টেশনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। এ সময় রেলমন্ত্রীর সাথে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরআগে শুক্রবার সকাল সোয়া ১১টায় রেল ভবনে রেলমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান সিটি মেয়র,রেলওয়ের কর্মকর্তা ও রেল শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন এমপি বলেন, আমরা চেষ্টা করছি, রেল ব্যবস্থাকে আরো কীভাবে আধুনিক, যুগপোযুগী এবং মানুষের জন্য সহায়ক হিসেবে গড়ে তোলা যায়। রাজশাহী থেকে আব্দুলপুর পর্যন্ত রেললাইন ডাবল করার পরিকল্পনা আমাদের আছে। ধীরে ধীরে প্রত্যেকটা লাইনকে আমরা ডাবল লাইন করছি। খুলনা থেকে দর্শনা পর্যন্ত রেললাইন ডাবল করতে ডিপিপি তৈরি কাজ চলছে। জয়দেপুর থেকে ঈশ^রদী পর্যন্ত ডাবল লাইন করার কাজ চলছে। যমুনা নদীর উপর ডুয়েল গেজ ডাবল লাইন ব্রীজ হচ্ছে, সেই ব্রিজের উপর দিয়ে ১০০ কিলোমিটার মিটারগেজ ও ১২০ কিলোমিটার ব্রডগেজ গতি নিয়ে চলাচল করতে পারবে। কোন ট্রেনকে অপেক্ষা করতে হবে না, একদিকে ট্রেন যাবে, আরেক দিকে আসবে। অন্যান্য লাইনও সেইভাবে করা হচ্ছে। ভবিষ্যতে রেলের গতি যাতে ১২০ কিলোমিটারে নিচে না নামতে হয়, সেই লক্ষ্যে আমরা রেলপথ সাজাচ্ছি।
রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যাপারে রেলমন্ত্রী বলেন, আপনারা যে রাজশাহী থেকে কলকাতা সরাসরি যাত্রীবাহী ট্রেন চান, সেটি শোনার জন্যই এখানে এসেছি। আমরা দাবির কথা শুনছি। সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ইতোমধ্যে ডিও প্রদান করেছেন, সেগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
রাজশাহী রেলওয়ে স্টেশনকে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের নামে নামকরণ করার দাবির প্রেক্ষিতে রেলমন্ত্রী বলেন, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান শুধু আমাদের জাতীয় নেতাই নন, তিনি আমাদের স্বাধীনতার ইতিহাসের অংশ। এ ব্যাপারে আমাকে ফরমালি প্রস্তাব দেওয়া হলে, আমরা অনুমোদন দিবো।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সামিল উদ্দিন আহমেদ শিমুল, রাজশাহীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, বাংলাদেশ রেলওয়ের (পশ্চিমাঞ্চল)  মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ, রাজশাহী রেলওয়ে শ্রমিক লীগ ওপেন লাইন শাখার সভাপতি মো. আকতার আলী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares