1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কর্মীসভা অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
Spread the love

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে পীরগঞ্জ পাবলিক ক্লাব কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি লিটন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাবিবুর রহমান দিপুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের যুগ্ম সম্পাদক আসাদুর জ্জামান আসাদ,
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন পীরগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি শুভ শর্মা, সাংগঠনিক সম্পাদক সাকিব আদনান,অর্থ সম্পাদক অপূর্ব শর্মা অপু , দপ্তর সম্পাদক সাগর ইসলাম মিম,হৃদয় ইসলাম স্কুল বিষয় সম্পাদক,কার্যকারী সদস্য দিগন্ত সুত্রধর প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আদর্শ কে লালন করে আগামীদিনে ছাত্র ইউনিয়নকে শক্তিশালী হয়ে কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে বাংলাদেশ ছাত্র ইউনিয়নকে, দেশ ও জনগণের জন্যে কাজ করে যেতে হবে। ছাত্র ইউনিয়নের নতুন উপজেলা কমিটি গঠনকে কেন্দ্র করে এ কর্মী সভার আয়োজন করা হয়। পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়নের সভাপতি-সম্পাদক সহ কর্মীরা এ কর্মীসভায় অংশ নেয়। কর্মীসভায় শিক্ষা দিবস নিয়ে আলোচনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares