1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বার্সেলোনাকে হারিয়ে বিলবাও চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
Spread the love

স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে অ্যাথলেটিক বিলবাও। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের উল্লাসে মেতে ওঠে মার্সেলিনোর দল। তৃতীয়বারের মতো এই শিরোপা জিতল দলটি।

 

রবিবার (১৭ জানুয়ারি) রাতে সেভিয়ায় ফাইনাল ম্যাচে বার্সেলোনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় বিলবাও। গ্রিজমানের জোড়া গোলে দুবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হার মানতে হয়েছে বার্সেলোনাকে।

 

ইনজুরি কাটিয়ে এই ম্যাচে মাঠে ফেরা লিওনেল মেসি ম্যাচের শেষ মুর্হূতে মেজাজ হারিয়ে সরাসরি লাল কার্ড দেখেন। যা তার ফুটবল ক্যারিয়ারের প্রথম সরাসরি লাল কার্ড।

 

ফাইনালে ম্যাচের ৪০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আঁতোয়ান গ্রিজমান। ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এর দুই মিনিটে পরে বিলবাওর ওস্কার দে মার্কোস গোল করে সমতা ফেরান।

 

বিরতির পর বার্সার রাউল গার্সিয়া বল জালে জড়িয়েছিলেন। কিন্তু সেটি ভিএআর বাতিল হয়। ম্যাচের ৭৭ মিনিটে আবার গোল করে বার্সাকে এগিয়ে নেন গ্রিজমান। বাঁ দিক থেকে আলবার বাড়ানো বল ফাঁকায় পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন গ্রিজমান।

 

২-১ ব্যবধান ধরে রেখে শিরোপার সুবাস পাচ্ছিল বার্সেলোনা। কিন্তু তখনই আসে আসিয়েরের আঘাত। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ডান দিক থেকে ইকের মুনিয়াইনের কাছ থেকে পাওয়া বলে পা লাগিয়ে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড।

 

তাতে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ৯০+৩ মিনিটের মাথায় ইনাকির অসাধারণ নৈপুণ্যে এগিয়ে যায় বিলবাও। তার গোলটি ছিল দেখার মতো। সতীর্থের পাস ডি-বক্সে পেয়ে জায়গা বানিয়ে জোরালো কোনাকুনি শটে এই স্প্যানিশ ফরোয়ার্ড বল জড়িয়ে দেন বার্সার জালে।

 

বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি বার্সা। উল্টো ম্যাচের ১২১+১ মিনিটের মাথায় লিওনেল মেসি মেজাজ হারিয়ে বিলবাওর আসিয়েরকে অহেতুক আঘাত করে বসেন মেসি। তাতে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এর খানিক পরে শিরোপা হাতছাড়া করে মাঠ ছাড়ে তার দল।

 

আর তৃতীয়বার শিরোপা জয়ের উৎসবে মাতে মার্সেলিনোর শিষ্যরা।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি