1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই

কোটালীপাড়ায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা

আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
Spread the love

আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তৈলাক্ত কলা গাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার (১৬ আগস্ট) বিকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামের মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতা দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে সব বয়সের শতশত নারী পুরুষ সমাবেত হয়।
প্রতিযোগিতার শুরুর আগে বিশাল আকৃতির ২টি কলাগাছে ভালো ভাবে সরিষার তেল মাখে পুতে রাখা হয়। এরপর শুরু হয় প্রতিযোগিতা। প্রতি প্রতিযোগী যখন কলাগাছ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে তখন উপস্থিত দর্শকদের করতালিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।প্রতিযোগিতায় ২টি কলাগাছে ১০ জন মৎস্যজীবী অংশগ্রহণ করেন।এদের মধ্যে রাজু মন্ডল প্রথম, সঞ্জয় বাড়ৈ দ্বিতীয় ও রবিউল শেখ তৃতীয় স্থান লাভ করেন।গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠা এই প্রতিযোগীতা দেখতে আসা মৎস্য ব্যবসায়ী মোক্তার সরদার বলেন, মৎস্যচাষীদের অংশগ্রহণে আজকে যে তৈলাক্ত কলাগাছ বেড়ে উপরে ওঠা প্রতিযোগীতা অনুষ্ঠিত হলো এটি খুবই উৎসবমুখর হয়েছে।আমার জানা মতে, মৎস্য পক্ষ উপলক্ষে কোটালীপাড়া উপজেলায় এ ধরনের আযোজন এটাই প্রথম। আমাদের এ ধরনের গ্রামীন খেলা ধরে রাখা উচিত।
সংসদ সদস্য এস এস জিলানী বলেন, এ ধরনের গ্রামীন খেলা আমাদের ঐতিহ্যকে ধরে রেখেছে।আমরা আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের খেলার আয়োজন করবো।এর আগে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্ত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য এস এম জিলানী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ,উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার,সাংবাদিক মিজানুর রহমান বুলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মৎস্যচাষীরা বক্তব্য রাখেন।আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী ও তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে ওঠা প্রতিযোতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares