1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চাটখিলে প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায় মামলার আকাশ বাহিনির প্রধানসহ আটক ৩ - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

চাটখিলে প্রবাসীকে জিম্মি করে চাঁদা আদায় মামলার আকাশ বাহিনির প্রধানসহ আটক ৩

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
Spread the love

মোহাম্মদ দেলোয়ার হোসেন,জেলা প্রতিনিধি,নোয়াখালী।

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়ন থেকে মো. মাসুদ (৩৮) নামের এক প্রবাসীকে অস্ত্রের মুখে জ্জিম্মি করে অপহরণ করেন আকাশ বাহিনি। পরে প্রবাসীর সাথে অজ্ঞাত এক নারীকে দিয়ে অশ্লীল ও হাতে ইয়াবা দিয়ে ছবি তুলে সেগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ১লাখ ৫৩হাজার টাকা মুক্তিপণ আদায় করে। এ ঘটনায় পুলিশ আকাশ বাহিনীর প্রধান আকাশ ও তার দুই সহযোগিকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার সকালে গ্রেপ্তারের পর তাদের দুপুরে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চাটখিল উপজেলার পশ্চিম শোশালিয়া এলাকার আমিন উল্যার ছেলে আকাশ বাহিনীর প্রধান ছালা উদ্দিন কামরান আকাশ (২০), একই এলাকার বনি আমিনের ছেলে দিদার হোসেন জনি (১৮) ও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের হাফিজ পাটোয়ারীর ছেলে বাবু হোসেন (৩০)।

প্রবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ডিসেম্বর সকাল ১০টার দিকে নিজ বাড়ী থেকে চাটখিল বাজারের উদ্দেশ্যে বের হন প্রবাসী মাসুদ। পথে তিনি খিলপাড়া রুহুল আমিন সড়কের তিন রাস্তার মোড়ে এসে একটি সিএনজি চালিত অটোরিকশায় উঠেন। ওইসময় সিএনজিতে একজন নারী ও একজন পুরুষ ছিলেন। কিছু পথ যাওয়ার পর পাশের ওই নারী ও পুরুষ মাসুদকে ছুরির ভয় দেখিয়ে চোখ, হাত ও মুখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ওইস্থানে আরও ১০-১২জন তাদের সাথে যুক্ত হয়ে মাসুদের ব্যবহৃত মোবাইলটি নিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে জখম ও বিবস্ত্র করে নারীর সাথে যৌথ অশ্লীল ছবি ধারণ করে। ছবিগুলো আমার পরিবারের লোকজনসহ বিভিন্ন মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে মুক্তিপণ বাবদ ১০লাখ টাকা চাঁদা দাবী করে। তাদের নির্যাতন সহ্য করতে না পেরে মাসুদ তার পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করে বিকাশসহ বিভিন্ন মাধ্যমে ১লাখ ৫৩হাজার টাকা অপহরণকারীদের দেন। মাসুদ অসুস্থ্য হয়ে পড়লে অপহরণকারীরা ওইদিন রাতে একটি সিএনজি যোগে চোখ বাঁধা অবস্থায় মাসুদকে দশঘরিয়া বাজারের পূর্ব পাশের সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনায় বৃহস্পতিবার রাতে প্রবাসী মাসুদ বাদী হয়ে তিনজনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন। মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares