1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

বছরের প্রথম ম্যাচে হেরেই গেল লিভারপুল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১
Spread the love

গত বছরের শেষটা ভালো ছিল না ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুলের। শেষ দুই ম্যাচে তারা পায়নি জয়ের দেখা, ড্র করেছিল ওয়েস্ট ব্রম ও নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে, যা শঙ্কার মুখে ফেলে দিয়েছিল তাদের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান। আর এবার নতুন বছরের প্রথম ম্যাচটি হেরেই গেল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। প্রতিপক্ষের মাঠে ম্যাচ দিয়ে বছর শুরু করেছে লিভারপুল। যেখানে তারা সাউদাম্পটনের কাছে হেরে গেছে ১-০ ব্যবধানে।

 

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে ফ্রি-কিক পায় সাউদাম্পটন। জেমস ওয়ার্ড প্রাউসের নেয়া ফ্রি-কিকটি খুব একটা ভয়ের কারণ ছিল না। কিন্তু ক্লিয়ার করতে পারেননি ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড। সুযোগে বল পেয়ে প্রথমবারেই জালের ঠিকানা খুঁজে নেন লিভারপুলেরই সাবেক ফরোয়ার্ড ড্যানি ইঙ্গস।

 

গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল, করতে থাকে একের পর এক আক্রমণ। কিন্তু কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি তারা। পুরো ম্যাচে ১৭টি শট করলেও লক্ষ্য বরাবর ছিল মাতে ১টি। যা সহজেই ফেরান সাউদাম্পটন গোলরক্ষক।

 

ফরোয়ার্ড লাইনের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি লিভারপুলের। উল্টো আরেক গোল খেতে বসেছিল তারা। গোলরক্ষক অ্যালিসনকে ফাঁকি দিয়ে বল যাচ্ছিল জালের দিকে। শেষমুহূর্রেনে ঠিক গোললাইন থেকে সেটি ফিরিয়ে দেন জর্ডান হেন্ডারসন।

 

ফলে পরাজয়ের ব্যবধান আর বাড়েনি চ্যাম্পিয়নদের। অবশ্য এ হারের পরেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে লিভারপুল। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট তাদের। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার ইউনাইটেডেরও রয়েছে ৩৩ পয়েন্ট। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় এক নম্বরে অবস্থান লিভারপুলের।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি