
মো. মনিরুজ্জামান,নীলফামারী জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সুশীল গীর (৬৫) ওরফে শিয়াল গীর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।ঘটনাটি ঘটেছে উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী সন্ন্যাসীপাড়া এলাকায়।
এলাকাবাসী ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বে গত ৮ আগস্ট রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে একই এলাকার শ্যামল রায়ের ছেলে আকাশ রায়, মৃত তান্নি রায়ের ছেলে শ্যামল রায়, শ্যামল রায়ের স্ত্রী ববিতা রানী রায় ও আকাশ রায়ের স্ত্রী জুই রানী গীর একত্রিত হয়ে সুশীল গীরের ওপর হামলা চালায়।
হামলায় তিনি গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ৮ দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে রোববার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে