1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের

মো: মনিরুজ্জামান, নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
Spread the love

নীলফামারী জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান:নীলফামারীতে অস্ট্রেলিয়ার ভুয়া ভিসার মাধ্যমে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ জানায়, গত ১ জুলাই ২০২৬ তারিখে প্রতারণার শিকার মোছা. হালিমা বেগম (৪৭) নীলফামারী জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার আশ্বাস দিয়ে তার কাছ থেকে বিকাশের মাধ্যমে মোট ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।

অভিযোগের পর জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. মতলুবর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস আভিযানিক দল অভিযোগটির সত্যতা যাচাই করে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারী সদর উপজেলার নিচাজলিপাড়া, চাপড়া এলাকায় অভিযান চালিয়ে ভিসা প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. আইনুল ইসলাম ওরফে আহেনুর (৪০)-কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেন যে, তিনি সহযোগীদের সঙ্গে মিলে অভিযোগকারীকে অস্ট্রেলিয়ায় চাকরি ও ভিসা দেওয়ার প্রলোভন দেখিয়ে অনলাইনে ই-ট্রানজেকশনের মাধ্যমে বিকাশে ১৮ লাখ টাকা গ্রহণ করে আত্মসাৎ করেছেন।

এ ঘটনায় নীলফামারী সদর থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারা এবং পেনাল কোডের ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares