1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

কেশবপুরে বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ

মো: ইমরান আহমেদ, কেশবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃযশোরের কেশবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর নিজ হাতে খনন করা বড়পীঠ খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ করা হয়েছে।
রোববার (১৯ এপ্রিল-২৬) সকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস অভিযান পরিচালনা করে ওই খালে দেওয়া একাধিক পাটা উচ্ছেদ করেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের ঘের ব্যবসায়ী নুর ইসলাম তার মৎস্য ঘেরে পানি ঢোকানোর উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নিজ হাতে খনন করা বড়পীঠ খালের বুজতলা নামক স্থানে অবৈধভাবে পাটা দিয়ে পানি আটকে রেখেছিলেন। এর ফলে কেশবপুর শহরসহ পৌর এলাকার সরফাবাদ, বাজিতপুর ও আলতাপোল মাঠের পানি নিস্কাশনের পথ বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবারের বৃষ্টির কারণে ওই এলাকার মাঠ গুলোর পাকা ধান ক্ষেতে পানি আটকে থাকে। গত শনিবার রাতে এলাকার কৃষকরা বিষয়টি জানালে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাসকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেন। নির্দেশ পেয়ে গতকাল রোববার সকালে তিনি অভিযান পরিচালনা করে ওই খালে অবৈধভাবে দেওয়া পাটা উচ্ছেদ করেন।
উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, অবৈধভাবে পানি প্রবাহে বাধা প্রদান করায় মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী বড়পীঠ খাল থেকে পাটা উচ্ছেদ করা হয়েছে। মৎস্য সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বাস্তবায়নে পরিচালিত অভিযান/মোবাইল কোর্ট চলছে। এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি