1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পিজেএফ এর সভাপতি নাবিল সাধারণ সম্পাদক আমিনুল মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান

মেহেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ: ‘এসো হে বৈশাখ’-এর সুরে মুখরিত

জুলফিকার রাসেল, মেহেরপুর জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
Spread the love

জুলফিকার রহমান,মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরে নতুন বাংলা বছরের সূচনা হয়েছে চিরায়ত রবীন্দ্রসঙ্গীত ‘এসো হে বৈশাখ’-এর মধুর আহ্বানে। মঙ্গলবার সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে জেলা প্রশাসন প্রাঙ্গণের পাকুড়তলা চত্বর হয়ে ওঠে উৎসবের প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় জাতীয় সংগীত, যা মুহূর্তেই সৃষ্টি করে গাম্ভীর্যপূর্ণ ও দেশাত্মবোধে উজ্জীবিত পরিবেশ। এরপর গাওয়া হয় ‘এসো হে বৈশাখ’, যার সুরে নববর্ষের আবাহন যেন নতুন রঙে রাঙিয়ে তোলে চারপাশ।

গানের পরপরই শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ শামসুদ্দোজা নগর উদ্যানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রার অগ্রভাগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাল-সবুজ পোশাকে “শুভ নববর্ষ” লেখা ব্যানার বহন করে উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিলটন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পার্থপ্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম, মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রতিনিধি আলামিন ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসানসহ প্রশাসন, রাজনৈতিক অঙ্গন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এছাড়াও মেহেরপুর সরকারি কলেজ, জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, জেলা শিল্পকলা একাডেমিসহ অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী শোভাযাত্রায় অংশগ্রহণ করে।

শোভাযাত্রাজুড়ে কখনো ভেসে আসে ‘এসো হে বৈশাখ’, কখনো ‘আজও আছে একতারা আর নকশিকাঁথার মাঠ’, আবার কখনো ‘বাজে কী মধুর সুরে বাজে বাংলাদেশি বাঁশি’—যেন বাংলার লোকজ ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত ক্যানভাস।

নববর্ষের এই শোভাযাত্রায় ফুটে ওঠে বাংলার চিরায়ত জীবনচিত্রও—নববধূ, বোষ্টম-বোষ্টমী, সাপুড়ে, জেলে, তাঁতী, কামার-কুমারের বেশে অংশগ্রহণকারীরা যেন লোকজ ঐতিহ্যের এক অনন্য রূপকথা রচনা করেন। পুরো আয়োজন জুড়ে তাই নববর্ষের আনন্দ শুধু উদযাপনেই সীমাবদ্ধ থাকেনি, হয়ে উঠেছে সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক প্রাণবন্ত মহোৎসব।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares