1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বগুড়ার গাবতলী বৃদ্ধকে সেচ পাম্প ঘরে নৃশংসভাবে হত্যা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা ফেনীতে মাদক ব্যবসায়ীসহ ২২ জনকে গ্রেপ্তার

বগুড়ার গাবতলী বৃদ্ধকে সেচ পাম্প ঘরে নৃশংসভাবে হত্যা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
Spread the love

বগুড়ার গাবতলী উপজেলায় লতিফ আকন্দ (৬৫) নামে এক বৃদ্ধকে সেচ পাম্প ঘরের ভেতর নৃশংসভাবে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা এলাকার শালমারা চরের একটি পাম্প ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহত লতিফ আকন্দ মহিষাবান ইউনিয়নের নিশিন্দারা আকন্দপাড়া গ্রামের মৃত মোবারক আকন্দের ছেলে।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফ আকন্দ নিয়মিত ওই সেচ পাম্প ঘরে রাতযাপন করতেন। শনিবার রাতেও তিনি প্রতিদিনের মতো বাড়ি থেকে পাম্প ঘরের উদ্দেশ্যে বের হন। পরদিন সকালে দুই কৃষক জমিতে সার দিতে গিয়ে পাম্প ঘরের বেড়া ভাঙা দেখতে পান। ভেতরে উঁকি দিয়ে তারা লতিফ আকন্দকে রক্তাক্ত ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন ও পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া পাম্প ঘরের ভেতরে রক্তের দাগ ও ধস্তাধস্তির স্পষ্ট আলামত মিলেছে, যা থেকে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।খবর পেয়ে গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির এবং গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares