খুলনা দৌলতপুর থানা প্রতিনিধি: খুলনায় দুর্বৃত্তের গুলিতে দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশিকুল আনাম রাশু (৪২) নিহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর দৌলতপুরের কেডিএ কল্পতরু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
রাশু দৌলতপুরের দেয়ানা এলাকার বাসিন্দা শরীফুল আনামের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন।


