
বাচ্চু মল্লিক,বাগেরহাট জেলা প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুজ্জামান খোকনের ভাই জাহিদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে এই হামলা চালায়।
ঘোড়া প্রতীকের কর্মীরা বলেন, বৃহস্পতিবার দুপুরে ৫ ই আগষ্টের পরে কচুয়া প্রেসক্লাব দখল করে সভাপতি বনে যাওয়া কথিত সাংবাদিক শহিদুজ্জামান খোকন ,ওরফে ভেকু খোকন হামলার হুমকি দিয়ে যায়, পরবর্তীতে তার ভাই জাহিদ মোল্লার নেতৃত্বে সন্ধ্যা ৭টার দিকে কচুয়া উপজেলার গোপালপুরে অবস্থিত স্বতন্ত্র প্রার্থী এম এ এইচ সেলিমের ‘ঘোড়া’ প্রতীকের নির্বাচনী অফিসে অতর্কিতে হামলা চালানো হয়।
হামলাকারীরা অফিসে ঢুকে আসবাবপত্র ও নির্বাচনী প্রচার সামগ্রী ভাঙচুর ও নগদ ৬৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আরও দাবি করেছেন, নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তারা অবিলম্বে এই ‘কথিত সাংবাদিক’ ও তার ভাইয়ের বিচার দাবি করেছেন।
এ বিষয়ে শহিদুজ্জামান খোকন মুঠোফোনে জানান ,দুপুরে কচুয়া প্রেসক্লাবে ঘোড়া প্রতীকের একটি সংবাদ সম্মেলন ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম। হামলার ঘটনার বিষয়ে আমি পরে শুনেছি। তবে ওই এলাকায় পুলিশ এবং সেনাবাহিনী অবস্থান করছিল বলে আমি নিজে ঘটনাস্থলে যাইনি।
সাধারণ সম্পাদক,গোপালপুর ইউনিয়ন বিএনপি। কচুয়া, বাগেরহাট কচুয়া থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনী পরিবেশ রক্ষায় পুলিশ তৎপর রয়েছে। এলাকার পরিবেশ শান্ত রয়েছে।