1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহে গ্যাস সংকট: ২০ কারখানার শ্রমিকদের ছুটি জলাবদ্ধতা থেকে মুক্তি পেল সাদিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটালীপাড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ঢাকা-মোংলা-ঢাকা রুটে নতুন একটি আন্তঃনগর ট্রেন গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন বরগুনায় পায়রা নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর লাশ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় গান বাজানো নিয়ে সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০ নরসিংদীরতে মাদক সেবনের সময় পুলিশ সদস্যসহ আটক ৪ ভূরুঙ্গামারীতে জিপিএ -৫ প্রাপ্ত শিফা বিনতে সাঈদ এর সংবর্ধনা চট্টগ্রামে পুলিশ দেখে প্রাইভেটকার রেখে পালিয়েছে মাদককারবারিরা

বাগেরহাট–২ আসনে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলা

নাজমুস সাকিব কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: ‎
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

নাজমুস সাকিব কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: ‎ ‎চলমান সংসদ নির্বাচনে বাগেরহাট–০২ আসনের স্বতন্ত্র প্রার্থীর কর্মী–সমর্থকদের ওপর হামলা, হুমকি ও বাধা প্রদানের অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের নেতাকর্মীদের বিরুদ্ধে। কচুয়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা বৃহস্পতিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে লিখিতভাবে উদ্বেগ প্রকাশ করেছেন। ‎ ‎অভিযোগে বলা হয়, গত কয়েক দিন ধরে নির্বাচনী প্রচারণা চলাকালে বিভিন্ন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা নানাভাবে বাধার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকে ধোপাখালী ইউনিয়নের বগা এলাকা এবং গোপালপুর ইউনিয়নের উত্তর গোপালপুর ও প্রতাপপুর এলাকায় কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন এবং ১১ জন কে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় ও ২ জন কে মেডিকেল টেস্টে পাঠানো হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর এম ও ডা: মনি শংকর পাইক। ‎ ‎ভুক্তভোগীদের দাবি, শুধু হামলাই নয়—কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে মৌখিকভাবে অবহিত করা হলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ‎ ‎স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, “জুলাই আন্দোলনের পর দেশের মানুষ শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চায়। কিন্তু একটি মহল ফ্যাসিবাদী কায়দায় মানুষের ভোটাধিকার হরণ করতে চক্রান্ত চালাচ্ছে। আমরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।” ‎ ‎তারা আহত কর্মীদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে প্রশাসনের নিরপেক্ষ ও কঠোর ভূমিকার মাধ্যমে আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। ‎ ‎এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ জানান,কোন অভিযোগ পেলে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares