1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গাইবান্ধা-৩ বাইসাইকেল চালিয়ে এমপি প্রার্থী চালাচ্ছেন প্রচারণা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

গাইবান্ধা-৩ বাইসাইকেল চালিয়ে এমপি প্রার্থী চালাচ্ছেন প্রচারণা

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
Spread the love

একজন স্কুল শিক্ষক আজিজার রহমান (বিএসসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢেঁকি প্রতীকে স্বতন্ত্র এমপি প্রার্থী হয়ে হেভিওয়েট প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হ্যান্ডমাইক আর পুরাতন বাইসাইকেল প্যাডেল চালিয়ে জনসংযোগ অব্যাহত রাখছেন তিনি। গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে লড়ছেন আজিজার। আজিজার রহমান সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদা বকস গ্রামের মৃত রজ্জব মন্ডলের ছেলে। স্থানীয় দড়ি জামালপুর রোকেয়া সামাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন তিনি।খোঁজ নিয়ে জানা যায়, আজিজার রহমানের মোটরসাইকেল কিংবা অন্য কোনো ভারি যানবাহন না থাকলেও, আছে একটি নিজস্ব পুরাতন বাইসাইকেল। নির্বাচনি প্রচার-প্রচারণা উপলক্ষে কিনেছেন একটি হ্যান্ডমাইক। প্রতিদিন হ্যান্ডমাইক কাঁধে বেধে বাইসাইকেলের প্যাডেল চালিয়ে জনসংযোগের উদ্দেশে বেরিয়ে পড়েন। এ আসনের বিভিন্ন হাট-বাজার ও গ্রাম-গঞ্জে এ পর্যন্ত শতাধিক পথসভা করেছেন বলে জানান তিনি। স্থানীয়রা জানায়, শুধু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্যই নয়, এর আগেও উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়ে পরাজিত হয়েছেন আজিজার। আজিজার রহমানের নির্বাচনি প্রচার-প্রচারণার জন্য কোনো কর্মীবাহিনী না থাকায় একাই পথসভা ও সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আজিজার রহমান জানান, নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি সাধারণ মানুষের মাঝে আমার ব্যাপক সাড়া উঠেছে। আমি নির্বাচিত হলে এলাকার মানুষদের সঙ্গে নিয়ে উন্নয়নমূলক কাজ করে যাব। উল্লেখ্য, গাইবান্ধা-৩ আসনে বিএনপি ও জামায়াতসহ মোট ১০ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন। এ আসনে ১৪৫ ভোটকেন্দ্রে ৯৫২ কক্ষে মোট ৫ লাখ ৬ হাজার ১৮৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯০২, নারী ২ লাখ ৫৭ হাজার ২৭৪ ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৯ জন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares