1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর রৌমারীতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু-৫ আহত-১

ঝিনাইদহ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভায় জনতার ঢল

শিরোমণি ডেস্ক রিপোর্ট
  • আপডেট : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
Spread the love

ঝিনাইদহের কালীগঞ্জে নির্বাচনী জনসভা ও শোভাযাত্রা করেছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে এ জনসভার আয়োজন করে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।এর আগে দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে আসতে শুরু করে। এসময় স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের হাতে হাতে প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। বিকেল ৫টার আগেই নেতাকর্মী ও সমর্থকদের পদচারণায় ভূষণ বিদ্যালয়ের মাঠ পরিপূর্ণ হয়ে যায়। এসময় নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রতীক কাপ-পিরিচ হাতে নিয়ে সভায় অংশ নেন।

জনসভায় প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ ছাড়াও তার বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠুসহ কয়েকজন।স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ বলেন, আমি কালীগঞ্জের মানুষের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি। এই জনপদের মানুষ আমার পাশে রয়েছে। আমি কালীগঞ্জের আপামর সাধারণ মানুষের প্রার্থী। আমার বিশ্বাস, কালীগঞ্জবাসী কাপ-পিরিচ প্রতীকে ভোট দিয়ে কালীগঞ্জের তৃণমূল জনগণের প্রত্যাশা পূরণে আমাকে সুযোগ দেবে।এসময় তিনি তার নির্বাচনী জনসভায় আসার পথে হামলা চালিয়ে তিন সমর্থককে আহত ও বিভিন্ন স্থানে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন।জনসভা শেষে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।

প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। মনোনয়ন না পেয়ে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদ্য বহিষ্কৃত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি