1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
Spread the love

বিশেষ প্রতিনিধি.

সিলেটের সীমান্তবর্তী উপজেলা জকিগঞ্জের গণিপুরে আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স-এর চতুর্থ তলার নির্মাণ কাজ সমাপ্তির পর আনুষ্ঠানিকভাবে মাদরাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। একই দিন সেখানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনাল (এইচসিআই)-এর অর্থায়নে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলন-এর বাস্তবায়নে পরিচালিত এ প্রকল্প থেকে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী আধুনিক ও মানসম্মত মাদরাসা শিক্ষা লাভের সুযোগ পাবেন।

মেডিক্যাল ক্যাম্পে প্রায় ২০০জনের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ গ্রহণ করেন। এ সময় শিশু রোগ বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স-এর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সুশীলন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ভবনের চতুর্থ তলা মাদরাসা কর্তৃপক্ষকে হস্তান্তর শেষে উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশীলন লিমিটেড-এর উপ পরিচালক মোস্তফা বকলুজ্জামান, মনিটরিং অফিসার কাজী ফয়সাল কবির এবং প্রজেক্ট কো অর্ডিনেটর মো. আরিফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স-এর চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমান, চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. হুয়ায়ন রশিদ, গাইনী বিশেষজ্ঞ ডা. ফারহানা আক্তার, শিশু বিশেষজ্ঞ ডা. তৌহিদ চৌধুরী।

বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে স্থানীয় জনগণের কল্যাণে টেকসই দৃষ্টান্ত স্থাপন করবে।

চিকিৎসা নিতে আসা এক কিশোরী জানান, কিছু গোপনীয় সমস্যায় কয়েক মাস ভুগছিলাম, কিন্তু ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা নিতে পারিনি। এখান থেকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছি। এজন্য কৃতজ্ঞতা জানাই।

আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স-এর চেয়ারম্যান মোস্তফা হাসান চৌধুরী গিলমান বলেন, এই অবদান আমাদের প্রতিষ্ঠানের জন্য ঐতিহাসিক। সুশীলন ও এইসসিআই’র মহৎ সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতেও তাদের পাশে চাই।

সুশীলনের উপ পরিচালক মোস্তফা বকলুজ্জামান বলেন, সুশীলন সবসময় সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে। আমরা শুধু অবকাঠামো নয়, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করছি এবং ভবিষ্যতেও এই অঞ্চলে কাজ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares