1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
হবিগঞ্জে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

হবিগঞ্জে পিকআপ ও বাসের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত

জেলা প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
Spread the love

হবিগঞ্জের নবীগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সবজি ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলার পানিউন্দা ইউনিয়নের বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে সবজি ব্যবসায়ী উপজেলার কারখানা গ্রামের সুফি মিয়ার ছেলে মশহুদ আহাম্মদ (৪০) ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হচ্ছেন ইনাতগঞ্জ বাজার এলাকার আব্দুল করিমের ছেলে ময়না মিয়া (৪২) ও দক্ষিণগ্রাম ইনাতগঞ্জের কাশেম মিয়া (৫০)। স্থানীয়রা জানায়, সকালে পিকআপটি নিয়ে স্থানীয় দিগম্বর বাজারে কাঁচামাল আনতে যাচ্ছিলেন কয়েকজন ব্যবসায়ী। বড়চর এলাকায় পিকআপটি পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী লাকি পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মশহুদ আহাম্মদ পিকআপ থেকে ছিটকে মহাসড়কে পড়ে যান।

পরে বাসটি তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় পিকআপের চালকসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ময়না মিয়া ও কাশেম মিয়া।

শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই মারা যান। অপর দুজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো শেরপুর হাইওয়ে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম চলমান আছে। আরও দুজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares