1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা

বৈরী আবহাওয়ার মধ্যেও কুয়াকাটায় পর্যটকদের ঢল

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
Spread the love

জাহিদুল ইসলাম বেলাল,কুয়াকাটা প্রতিনিধি: কুয়াকাটা বৈরী আবহাওয়ার মধ্যেও বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশ বিদেশ থেকে আসা হাজারও পর্যটকের ঢল। বঙ্গোপসাগর নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার প্রভাবে উত্তাল রয়েছে কয়েকদিন থেকে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে সৈকতে। সবাইকে সতর্ক করছে টুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে করা হচ্ছে মাইকিং । বৃষ্টি আর সাগরের বড় ঢেউ, প্রচন্ড বাতাস সবকিছু উপেক্ষা করে পর্যটকরা ভিড় জমিয়েছে কুয়াকাটা সৈকতে। বিরূপ আবহাওয়া উপেক্ষা করে পানিতে নেমে হইচই করছেন ভ্রমণপিপাসুরা। বৃষ্টির ফোঁটা আর বড় বড় ঢেউয়ে বাড়তি বিনোদন পর্যটকদের।

পরিবার- পরিজন, প্রিয়-প্রিয়সী বন্ধুবান্ধব একত্র হয়ে পাহাড় সমান ঢেউের সাথে আনন্দ মেতে উঠতে দেখা গিয়েছে।মূলত সমুদ্র সৈকত বছরে, জৈষ্ঠ, আষাঢ়, ভাদ্র মাসে প্রচন্ড উত্তল থাকে। এতে যেমন ভয়ঙ্কর রূপে থাকে সমুদ্র সৈকত। তেমনি বড় বড় ঢেউ আপনাকে মুগ্ধ করবে।পর্যটকের এমন উপস্থিতিতে, আনন্দের হাসি ফুটেছে পর্যটক ব্যবসায়ীদের মুখে।

খুলনা থেকে আসা পর্যটক শরিফুল ইসলাম বলেন, সাগরের ঢেউ বড় হয়েছে তাতে সমস্যা নেই। আমরা এখানে বন্ধুরা মিলে আনন্দ করতে এসেছি, তাই আনন্দ করেই যাব। আসছি সাগরে গোসল করতে, সেই সাগরে যদি ঢেউ না থাকে, তাহলে কেমন হয় আমরা মজায় আছি কারন অনেক ঢেউ এখন সমুদ্রে।

ঢাকা থেকে আসা সানজিদা রেশা বলেন, ৫বছর পর কুয়াকাটা এলাম আমি আর আমার হাজবেন্ড। তবে আমরা এবার পদ্মা সেতু হয়ে কুয়াকাটা এসেই মেঘলাচ্ছন্ন আকাশ আর বৃষ্টি,এদিকে সাগর উত্তাল। এর পরও সাগরে নেমে গোসল করেছি। প্রচন্ড- বাতাস, উত্তল সমুদ্রের সাথে আনন্দ ভাগাভাগি করাটা এক অন্যরকম অনুভূতি।

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লায়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানিয়েছেন, সাপ্তাহিক ছুটিকে কেন্দ্র করে বৈরী আবহাওয়া উপেক্ষা করে পর্যটকদের ভালো চাপ রয়েছে। ৭০ থেকে ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। কিছু কিছু হোটেল ও রিসোর্ট শতভাগ বুকিং হয়েছে। এই সময়টাই মূলত সমুদ্রের ভয়াবহ রূপ দেখতে অনেক পর্যটক এসে থাকেন বলেও জানিয়েছেন।

সমুদ্রের পাড়ে ক্ষুদ্র ব্যবসায়ী মাঈনুল জানান, অনেক বাতাস বৃষ্টি সব মিলে অনেক উত্তল রয়েছে সাগর। বড় বড় ঢেউয়ের সাথে লাফালাফি করছে পর্যটকরা। আল্লাহর রহমতে আমাদের বিক্রিও ভালো হচ্ছে।

কুয়াকাটা (টোয়াক) এর সভাপতি রুমান ইমতিয়াজ তুষার জানালেন, কুয়াকাটা সমুদ্র সৈকত এক এক সময় নতুন নতুন রূপ ধারণ করে। কখনো নীরবতা কখনো ভয়ঙ্কর এখন বর্তমানে ভয়ংকর রূপ বলতে, পাহাড় সমান ঢেউ ভেঙে পড়ছে কিনারায়, পাহাড় সমান ঢেউ এর সাথে আনন্দ মেতে উঠছে পর্যটক ।

টুরিস্ট পুলিশ জোন কুয়াকাটার এএসপি হাবির সাংবাদিকদের বলেন, আমাদের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করছে এবং বিভিন্ন স্পট গুলোতে কঠোর নজরদারি রাখছে। সমুদ্রে গোসল করতে নেমে যাতে কোন পর্যটকের সমস্যা না হয় সেজন্য স্বেচ্ছাসেবক টিম তৈরি রেখেছেন।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি