1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
পুরাকীর্তি সুরক্ষা কমিটির প্রাচীন মুদ্রণযন্ত্র পরিদর্শন,সংরক্ষণের দাবী - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার চাঁদপুরে ফেসবুকে কম দামে ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন নোয়াখালী বেগমগঞ্জে আগস্ট মাসের ২২ দিনে ছয়টি গুলিবর্ষণ হবিগঞ্জের খোয়াই নদীতে উজানের ঢলে পানি বেড়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ

পুরাকীর্তি সুরক্ষা কমিটির প্রাচীন মুদ্রণযন্ত্র পরিদর্শন,সংরক্ষণের দাবী

রেজাউল ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
Spread the love

রেজাউল ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ০৬ আগস্ট ২০২৫ তারিখ বেলা ১১ ঘটিকায় পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর একটি প্রতিনিধি দল ময়মনসিংহ নগরীর মৃত্যুঞ্জয় স্কুল এলাকায় অবহেলিত অবস্থায় পড়ে থাকা প্রাচীন মুদ্রণযন্ত্রটি পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দল জানান যে, ইউরোপে ১৫ শতকের মাঝামাঝি সময়ে মুদ্রণ শিল্পের প্রসার ঘটে। বিশেষ করে ১৪৫০ খ্রিস্টাব্দে জার্মান উদ্ভাবক জোহানেস গুটেনবার্গ কর্তৃক ধাতব চলনশীল অক্ষর ব্যবহার করে মুদ্রণযন্ত্র আবিষ্কারের পর হতে এর ব্যাপক প্রসার ঘটে। ভারতীয় উপমহাদেশে ছাপাখানার প্রসার ঘটে পর্তুগিজদের হাত ধরে। ১৫৫৬ সালে গোয়ায় পর্তুগিজরা প্রথম ছাপাখানা স্থাপন করে। এরপর ধীরে ধীরে এই প্রযুক্তি ভারতীয় উপমহাদেশে ছড়িয়ে পড়ে এবং মুদ্রণ শিল্প প্রসারিত হতে থাকে। যার প্রভাব প্রাচীন নগরী ময়মনসিংহেও পড়ে।এই মুদণযন্ত্রটি ১৬৯৯ সালে নির্মিত, যা মুদ্রণ শিল্পের অনন্য নিদর্শন। পূর্ব প্রজন্মের প্রগতিশীল মানুষদের হাত ধরে এই প্রাচীন মুদ্রণযন্ত্রটির ময়মনসিংহে আগমন ঘটে। বর্তমানে যে ডিজিটাল মুদ্রণযন্ত্রের ব্যাপ্তি ঘটেছে তা প্রাচীন মুদ্রণযন্ত্রের ধারাবাহিকতায়ই ঘটেছে। প্রাচীন নিদর্শন থেকেই প্রজন্মের পর প্রজন্মের হাত ধরে আধুনিক যন্ত্রের বিকাশ ঘটে। প্রাচীন পুরাকীর্তির নিদর্শন দৃশ্যমান থাকলে প্রজন্ম চাক্ষুষভাবে জানতে পারে তার ক্রমবিকাশের উৎকর্ষতার ইতিহাস। আজ অতীব দু:খের সাথে বলতে হচ্ছে, ময়মনসিংহ নগরীতে ১৬৯৯ সালে তৈরিকৃত প্রাচীন মুদ্রণযন্ত্রটি চরম অবহেলায় পড়ে রয়েছে। যদি এই প্রাচীন মুদ্রণযন্ত্রটি যথাযথভাবে সংরক্ষণ করে প্রদর্শন করা হতো তাহলে প্রজন্ম জানতে পারতো প্রাচীন মুদ্রণযন্ত্র কেমন ছিল। কিভাবে মুদ্রণের কাজ হতো। ময়মনসিংহ শহরে কবে থেকে মুদ্রণ শিল্পের যাত্রা শুরু হয় সে ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পেত। কিন্তু আজ অবহেলায় পড়ে থাকায় তা জানা থেকে প্রজন্ম বঞ্চিত হচ্ছে। সর্বোপরি বাংলাদেশ একটি প্রাচীন মুদ্রণযন্ত্রের অধিকারী হওয়া থেকে বঞ্চিত হচ্ছে। পরিদর্শন দল আরো জানান যে, পুরাকীর্তির নিদর্শন অমূল্য প্রাচীন মুদ্রণযন্ত্রটি উন্মুক্ত স্থানে অবহেলায় পড়ে থাকার কারণে এর অনেক যন্ত্রাংশ চুরি হয়ে গিয়েছে। যদি এভাবে অবহেলায় পড়ে থাকে তাহলে ভবিষ্যতে এই প্রাচীন মুদ্রণযন্ত্রটির কিছুই অবশিষ্ট থাকবে না।

পুরাকীর্তির নিদর্শন স্বরুপ প্রাচীন মুদ্রণযন্ত্রটি সংরক্ষণের জন্য প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সাথে প্রয়োজনীয় সমন্বয়পূর্বক যেন অচিরেই জাদুঘরে স্থানান্তরের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় সে ব্যাপারে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর পরিদর্শন দল কর্তৃক ময়মনসিংহ জেলা প্রশাসনের নিকট জোর দাবী জানানো হয়।

প্রাচীন মুদ্রণযন্ত্রটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল এর সভাপতিমণ্ডলী সদস্য অধ্যাপক স্বপন ধর, আব্দুল কাদের চৌধুরী, কবি সরকার আজিজ, গোলাম ফারুক লিটন, মো: নুর আলী চিশতি, সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ, কার্যকরী সদস্য কবি আফতাব আহমেদ মাহবুব, মোহাম্মদ মাসুদ চিশতি, সাংবাদিক শফিয়েল আলম সুমন, সাংবাদিক বোরহান উদ্দিন আল মাছুম, মো: এনামুল কবীর, নিহার রঞ্জন দাস প্রমূখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares