1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ময়মনসিংহ স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ের লক্ষ্য মানববন্ধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

ময়মনসিংহ স্বাস্থ্য সহকারীদের দাবী আদায়ের লক্ষ্য মানববন্ধন

রেজাউল ইসলাম, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
Spread the love

মোঃ রেজাউল ইসলাম, ময়মনসিংহ:বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সময় পরিষদ দ্বারা পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ০৮ জুলাই ময়মনসিংহ সিভিল সার্জন অফিস প্রাঙ্গনে সকাল ০৮ টা থেকে ১১টা পর্যন্ত ০৩ (তিন) ঘন্টা অবস্থান কর্মসূচিতে প্রতি ০৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীগণ এক অবস্থান কর্মসূচি পালন করেন।

এ কর্মসূচিতে বক্তব্য রাখবেন, ময়মনসিংহ বিভাগের আহ্বায়ক জনাব এ.কে.এম শফিউল আজম, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, ময়মনসিংহ বিভাগ। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন, ময়মনসিংহ জেলার সভাপতি জনাব মোঃ আফজাল হোসেন, জনাব মোহাম্মদ আলমগীর সাধারণ সম্পাদক, জনাব মোঃ মিজানুর রহমান শাকিল সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ নাসির উদ্দিন ভূইয়া, মোঃ হেলাল উদ্দিন, কেন্দ্রীয় সমন্বয়ক, মোঃ আপেল মাহমুদ, কেন্দ্রীয় সমন্বয় আরো ও অন্যান্য স্বাস্থ্যসহকারী নেতৃবৃন্দ।

বক্তব্যে স্বাস্থ্য সহকারী নেতৃবৃন্দ বলেন,

মানব শিশু জন্মের পর থেকে ১০টি মারাত্মক রোগ থেকে সুরক্ষায় জন্য প্রতিরোধযোগ্য টিকা হিসেবে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্য সহকারীগণই টিকা প্রদান করে থাকি। আমাদের এ টিকা প্রদানের কাজটি সম্পূর্ণ টেকনিক্যাল হলেও আমরা টেকনিক্যাল পদমর্যাদা থেকে বঞ্চিত। তাছাড়া আমরা দীর্ঘদিন থেকে টেকনিক্যাল পদমর্যাদার দাবি করে এলেও সংশ্লিষ্ট বিভাগ বাস্তবায়ন না করায় স্বাস্থ্য সহকারীগণ সরকারের অন্যান্য সকল দপ্তরের কর্মচারীদের থেকে পদমর্যাদাসহ চরম বেতন বৈষম্যের শিকার হচ্ছেন।

তারা বলেন, আমাদের মাধ্যমে স্বাস্থ্য সেক্টরে সকল আন্তর্জাতিক অর্জন হলেও সত্বেও বিগত সরকার আমরা শুধু আশার বাণীই দিয়ে গেছেন। কিন্তু আমাদের ভাগ্যের কোন পরিবর্তন হয়নি। তাই আমাদের নিয়োগবিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান করতে হবে ও ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা বেতন স্কেল ১১তম গ্রেড উন্নীতকরণসহ প্রস্তাবিত ০৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করছি।

তারা আরও বলেন, আমরা এ কর্মসূচি পালনের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি ও আবেদন নিয়ে আমাদের দাবি ও কর্মসূচি বিষয়ে অবহিত করেছি। কর্তৃপক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী যদি আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করেন, তাহলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সকল কার্যক্রম বাস্তবায়ন বন্ধ থাকবে। বক্তব্যে স্বাস্থ্য সহকারীরা তাদের প্রস্তাবিত ০৬ দফা দাবি সমূহ তুলে ধরেন

১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতা স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা সহ বেতন স্কেল ১১তম গ্রেডে উন্নীতকরণ।

৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিতকরণ।

৪. পূর্বের নিয়োগবিধি অনুযায়ী নিয়োগ পেলেও কর্মরত স্বাস্থ্য সহকারী সকল স্বাস্থ্য পরিদর্শক স্বাস্থ্য পরিদর্শকদের অভিন্নতার আলোকে স্নাতক পাস ছেলে আত্মীকরণ করতে হবে।
৫. বেতন স্কেলে উন্নীতকরণের পূর্বে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল অথবা উচ্চতর গ্রেড স্মোট প্রাপ্ত বা প্রাপ্য হয়েছেন তা পরবর্তী পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।

৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লোমা এস আইটে কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকদেরকে ডিপ্লোমাধারী সম্পন্ন হিসেবে গণ্য করে সরাসরি ১১ তম গ্রেড প্রদান করতে হবে।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কেন্দ্রীয় দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদ সুদৃঢ়ভাবে বিশ্বাস করে, এই ৬ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবা আরো শক্তিশালী ও টেকসই হবে।

দীর্ঘদিন ধরে চলমান বৈষম্যের নিরসনের লক্ষ্যে অধিদপ্তর থেকে প্রস্তাবিত সুপারিশ সমূহের বাস্তবায়ন ও প্রয়োজনীয়্য প্রজ্ঞাপন জারি এখন স্বাস্থ্য সহকারীদের সময়ের দাবি। প্রস্তাবিত দাবী আদায় না হওয়া পর্যন্ত সকল কর্মসূচি চলমান থাকবে।

তারা আশা করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যের শিকার দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীদের আবেদন বিবেচনায় নিয়ে তাদের প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়ন করবেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares