1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে কিশোরগঞ্জে ‘জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা’ শীর্ষক আলোচনা

নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
Spread the love

আলামিন, নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৫ জুন) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার-এতিমখানা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও সোহাগ মিয়া সম্পর্কে আত্মীয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী দুরন্ত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৫৪) বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, সিএনজিতে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। নিহতদের মরদেহ উদ্ধার করে নবীনগর থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares